১৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির তিন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের পদত্যাগ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের প্রাধ্যক্ষ ও পাঁচজন আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। বুধবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান।

পদত্যাগ করা হল প্রাধ্যক্ষেরা হলেন- শহীদ হবিবুর রহমান হলের শরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাইখুল ইসলাম (মামুন জিয়াদ) ও মাদার বখশ হলের মো. রুকনুজ্জামান।

এছাড়া পদত্যাগ করা আবাসিক শিক্ষকরা হলেন- শহিদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক আশিক শাহরিয়ার, সহযোগী অধ্যাপক ছালেকুজ্জামান খান, সহকারী অধ্যাপক আরমান হোসেন এবং মাদার বখশ হলের সালেহ মোহাম্মদ তোহা।

আরও পড়ুনঃ   সরকারি কর্মকর্তাদের প্রাধিকার বহির্ভূত গাড়ি ব্যবহার কঠোরভাবে বারিত করার অনুরোধ

এ বিষয়ে হবিবুর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, আমি ও আমার হলের আবাসিক শিক্ষকরা রোববার-সোমবারের মধ্যেই পদত্যাগ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু গত ১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়করা আমাদের অনুরোধ করেছিলেন, আমরা যেন এখনই পদত্যাগ না করি। কারণ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা এখনই পদত্যাগ করলে হলে নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন পদে থাকতে সম্মত হয়েছিলাম।

তিনি আরও বলেন, পদত্যাগ না করার এই খবর প্রকাশ হওয়ার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের অনেকে ফেসবুকে নানারকম বাজে কথা লিখছে। তাদের লেখা পড়ে আমার কাছে মনে হয়েছে, তারা যেহেতু এখন ক্ষুব্ধ, সেহেতু যেকোনো সময় আমাদের হেনস্তাও করতে পারে। তাই সম্মানটা অন্তত বজায় রেখে আমি ও আমার হলের হাউজ টিউটররা গতকাল পদত্যাগ পত্র জমা দিয়েছি।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে টাকাসহ দুই ভারতীয় নারী আটক

এ বিষয়ে রেজিস্ট্রার তারিকুল হাসান বলেন, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের প্রাধ্যক্ষ ও পাঁচজন আবাসিক শিক্ষক পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে অনেকেই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

উল্লেখ্য, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) পদত্যাগ করেছিলেন রাবির উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ ৩১ জন কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST