১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

আমি পদত্যাগ করবো না : সালাউদ্দিন

অনলাইন ডেস্ক : গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগের হিড়িক পড়ে গেছে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। কেউ নিজে থেকেই পদত্যাগ করছেন, কেউ আবার চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। ক্ষমতার পালাবদলের ঢেউ পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। দীর্ঘদিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিনেরও পদত্যাগের দাবি উঠেছে।

‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ নামে ফুটবল সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও বেঁধে দিয়েছিল। এবার নিজের পদত্যাগ ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন। পদত্যাগের আল্টিমেটামকে উড়িয়ে দিয়ে উল্টো নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি দেশের কয়েকটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি। বলেন, ‘আমি পদত্যাগ করব না। নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কীভাবে?’

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু কোথা থেকে কিছু ছেলেপেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না। ওরা (বাংলাদেশ ফুটবল আলট্রাস) বলেছে, আমাকে যেখানে পাবে, সেখানেই নাকি মারবে। এটা তো ওরা বলতে পারে না।’

আরও পড়ুনঃ   গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

বাফুফে সভাপতি বলেন, তারা আমাকে বলছে, আমি যেন বলি আর নির্বাচন করব না। কিন্তু তারা বলার কে? আপনি তখনই আমার পদত্যাগের কথা বলতে পারতেন যদি ফেডারেশনে নির্বাচন না হতো। নির্বাচন হবে ২৬ অক্টোবর। আপনি নিজে নির্বাচন করেন। আমার বিরুদ্ধে আপত্তি করার কে? আমি কিন্তু ২০০৮ সালে নির্বাচন করে চেয়ারে বসেছি। তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল। বাদল রায়, সালাম মুর্শেদী, হারুনুর রশীদ, এদের বিপক্ষে নির্বাচন করেছি। আমি নির্বাচন করেই এসেছি। আপনিও নির্বাচন করে আসুন।

পদত্যাগের দাবি করা ফুটবল আল্ট্রাস বিলুপ্ত ক্লাব সাইফ স্পোর্টিংয়ের হয়ে কথা বলছে বলেও জানালেন সালাউদ্দিন। তিনি বলেন, ওরা আমার পদত্যাগ চাওয়ার কে, সেটা আমি জানতে চাই। ফুটবলে এভাবে কাউকে নিষিদ্ধ করার নিয়ম কোথায় আছে, তা আমি জানতে চাই। ওরা বললেই তো হবে না। ওরা কারা? ওরা সাইফ স্পোর্টিংয়ের (২০২২ সালে বিলুপ্ত ক্লাবের কর্ণধার তরফদার রুহুল আমিন) হয়ে কথা বলছে। ফুটবলে তাদের কতটুকু অবদান আছে?

আরও পড়ুনঃ   বাঘায় আইনি জটিলতায় নাগরিক সেবা বঞ্চিত বাজুবাঘা ইউনিয়নাসী

সংগঠনটি সালাউদ্দিনের পদত্যাগে এক দফা দাবি ঘোষণা করে বলছে, বাফুফের বর্তমান সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘ ষোল বছর দায়িত্ব পালন করলেও দেশের ফুটবল উন্নয়নে তার ভূমিকা সকলের কাছেই প্রশ্নবিদ্ধ। দেশের ফুটবলে তার উন্নয়নের ছাপ নেই।
অন্যদিকে তার সভাপতি থাকাকালীন সময়ে ফিফার তদন্তে দোষী সাব্যস্ত হয়ে জরিমানার কবলে পড়েছেন বাফুফের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। যা দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

উল্লেখ্য, সরকার পরিবর্তন হলেও বাফুফেতে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ফিফার অনিয়ম অনুযায়ী, ফেডারেশনের ওপর রাজনৈতিক হস্তক্ষেপ থাকলে তাদের সদস্য পদ স্থগিত করা হয়। এমনটা হয়েছে অনেকে দেশেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST