১২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে অমিত শাহর বৈঠক

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে গেছেন শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর আকস্মিক ক্ষমতাচ্যুত হওয়ার পর ঘনিষ্ঠ মিত্র ভারতে ব্যাপক তৎপরতা দেখা গেছে। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতে সর্বদলীয় বৈঠকও করেছে দেশটির বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকার। এর মাঝেই সোমবার দিল্লিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। ওই বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি ও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এর প্রভাব নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলেছে, সোমবার দিল্লিতে বাংলাদেশের চলমান পরিস্থিতি ও উত্তরপূর্ব ভারতে এর প্রভাব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কনরাড ও উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসং উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   ভারতের দখলে থাকা ৫ কিমি এলাকা পুনরুদ্ধার বিজিবির, যা বলছে বিএসএফ

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বৈঠকে বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং উত্তরপূর্ব ভারতে এর প্রভাবের বিষয়ে পর্যালোচনা করেছেন অমিত শাহ। বৈঠকে আমাদের জনগণের উদ্বেগ ও আশঙ্কার বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। ভারত সরকার আমাদের সীমান্ত সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।

বৈঠকে ভারতের সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের মাঝে ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়েও কথা হয়েছে। এএনআই বলেছে, মেঘালয়ে এনপিপি নেতৃত্বাধীন জোট ৪৫ জন বিধায়কের সমর্থন নিয়ে গত বছর রাজ্য সরকার গঠন করেছে। সাংমার এনপিপি বিধানসভা নির্বাচনে ২৬টি আসনে জয়লাভ করে এবং টানা দ্বিতীয় মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠন করে।

শিক্ষার্থী-নেতৃত্বাধীন আন্দোলনের মুখে গত সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ৭৬ বছর বয়সী শেখ হাসিনা এবং হেলিকপ্টারে করে দীর্ঘদিনের মিত্র ভারতে পালিয়ে যান। ওই দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, শেখ হাসিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। পরে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়।

আরও পড়ুনঃ   পাকিস্তানে ইমরান খানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি গোপন সেইফ হাউজে রেখেছে নয়াদিল্লি। নয়াদিল্লির কাছের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কথা বলেননি তিনি। তবে তিনি কতদিন ভারতে থাকবেন সেটি পরিষ্কার নয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার বলেছেন, আপাতত তৃতীয় কোনও দেশে তার মায়ের যাওয়ার পরিকল্পনা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১১

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১২

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৩

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৪

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৮

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৯

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

২০

Design & Developed by: BD IT HOST