৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে থানায় ঢুকে ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার বিকেলে কোটা আন্দোলনের এক দফা কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা থানায় ঢুকে পুলিশ সদস্যদের নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক।

এই পুলিশ কর্মকর্তা বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে এসে এনায়েতপুর থানায় হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা থানায় আগুন দেয় এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে। পুলিশ সদরদপ্তর এই তথ্যের সঙ্গে কুমিল্লার ইলিয়টগঞ্জ থানায় একজনের মৃত্যুর খবর জানিয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা জোনের অতিরিক্ত ডিআইজি খায়রুল আলম জানান, নিহত কনস্টেবলের নাম এরশাদ আলী। হঠাৎ করে আন্দোলকারীরা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় আক্রমণ করে। এসময় পুলিশ সদস্যরা ছাদে উঠে যায়। কিন্তু এরশাদ আর উঠতে পারেননি। এরশাদকে পিটিয়ে তাকে হত্যা করে তারা।

আরও পড়ুনঃ   পদে থেকে কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি আনোয়ারুল

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কোটা আন্দোলনকারীদের অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার সারা দিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে বহু হতাহতের খবর আসছে।

পুলিশ সদরদপ্তরের এক বার্তায় বলা হয়, সন্ত্রাসীরা ঢাকা মহানগর এলাকার যাত্রাবাড়ী ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানা, বগুড়ার সদর, দুপচাঁচিয়া ও শেরপুর থানা এবং নারুলী পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গংগাচড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়, দিনাজপুর সদর থানা আক্রমণ করেছে। আহত পুলিশ সদস্য প্রায় তিন শতাধিক।

আরও পড়ুনঃ   মান্দায় রাস্তা ছাড়াই দাঁড়িয়ে আছে ৩ কোটির টাকার সেতু

এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় সাংবাদিকসহ চারজন নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম তৌহিদ বলেন, সংঘর্ষের ঘটনায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় এবং একজনকে আহত অবস্থায় নিয়ে আসলে এখানে তার মৃত্যু হয়।

তিনি বলেন, নিহতদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন এবং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটন রয়েছেন। এছাড়াও জাহাঙ্গীর আলম ও প্রদীপ কুমার নামে আরও দুজন আছেন। এদের মধ্যে প্রদীপ কুমার দৈনিক খবর পত্র পত্রিকার স্থানীয় সাংবাদিক বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১০

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ২

১৩

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের সঙ্গে সংসদ সদস্য ও নেসকো চেয়ারম্যানের মতবিনিময়

১৪

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

১৫

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

১৬

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

১৭

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

১৮

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

১৯

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

২০

Design & Developed by: BD IT HOST