৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আল-আমিন (২৬) নামে এক কলেজছাত্র প্রায় একমাস আগে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় জিডি এবং পরিচিত স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পান নাই। পরে তার সন্ধান চেয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে আল-আমিনের স্ত্রী কানিজ সুর্বনা বলেন, গত ৪ জুলাই বিকেলে টিউশানির জন্য বাড়ি থেকে বের হয় আল-আমিন। এরপর আর ফিরে আসে নাই। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে না পেয়ে ৬ জুলাই ভাই আমীর হামজা থানায় অভিযোগ করেন। পুলিশের পরামর্শে ১২ তারিখে জিডি করেন। কিন্তু আজ পর্যন্ত তার কোন সন্ধান পাচ্ছি না। সে কোন সংস্থার কাছে আটক বা বেঁচে আছে না-কি মরে গেছে কিছুই জানতে পারছি না।
তিনি বলেন, আল-আমিন নাটোর এনএস কলেজ থেকে এবার রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছে। লিখিত পরীক্ষা শেষ হলেও ব্যবহারিক পরীক্ষা বাঁকি আছে। পড়ালেখার পাশাপাশি টিউশনির টাকায় সংসার চালাতেন। একমাত্র ছেলে নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। ছেলে বারবার বাবাকে দেখতে চায়। আমি এই অবুঝ শিশুকে কিভাবে বুঝাব তার বাবার খোঁজ নেই।
সংবাদ সম্মেলনের আল-আমিনের ছেলে আব্দুল্লাহ (৩), স্ত্রী কানিস সুর্বনা, মা মেহেরুন বেগম, ভাই আমির হামজা ও মামা শ্বশুর সবুজ আলী উপস্থিত ছিলেন।
আল-আমিন হোসের মা মেহেরুন বেগম বলেন, আল-আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল না। টিউশনি করে পড়ালেখা করত। হঠাৎ করে একজন মানুষ এভাবে নিখোঁজ হয়ে যায়। আগে কখন কল্পনাও করি নাই।
বড় ভাই আমির হামজা বলেন, আমরা পুলিশ, র‌্যাব এর কাছে বারবার ধরণা দিয়ে কোন লাভ হচ্ছে না। আমার ভাই জীবিত না-কি মৃত আমরা জানতেও পারছি না।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরল মরমু বলেন, নিখোঁজ আল-আমিনের খোঁজে কাজ চলছে। ইন্টারনেট জটিলতায় কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি তার সন্ধান পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST