১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রেমিট্যান্সে ধাক্কা, দশ মাসে সর্বনিম্ন

অনলাইন ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে এক দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই মাসের চেয়ে তিন দশমিক ৫৫ শতাংশ কম। জুলাইয়ে প্রবাসীদের অর্থ পাঠানোর পরিমাণ ১০ মাসের মধ্যে কম। ২০২৩ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছিলো এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বৃহস্পতিবার সাংবাদিকদের জুলাই মাসে রেমিট্যান্স আসার এতথ্য জানান। গত ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিলো এক দশমিক ৯৭ বিলিয়ন ডলার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ের আগের মাস জুনে ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিলো দুই দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের চেয়ে ১০ দশমিক ৬৪ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ৩১ জুলাইতে ১২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এরপরও পুরো মাসে মোট রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছুঁতে পারেনি। ২০২৪ সালে মার্চ ছাড়া সব মাসে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়ায়। মার্চে এসেছিলো এক দশমিক ৯৯ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা বলছেন, কোরবানি ঈদের পরের মাস এবং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় জুলাইয়ে রেমিট্যান্স কম এসেছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতাকারীদের তাণ্ডবে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। ওইদিন রাত থেকে ব্র্যাডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। মোবাইল ইন্টারনেট আগেই বন্ধ করা হয়েছিলো। পরে কারফিউ জারি করে সরকার। তিন দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ইন্টারনেট ফিরলে এবং কারফিউ শিথিল হলে ২৪ জুলাই থেকে স্বল্প পরিসরে ব্যাংকের কাজ শুরু হয়। ব্যাংকাররা বলছেন, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার কারণে ২৩ তারিখ পর্যন্ত রেমিট্যান্স আসা বন্ধ ছিলো। ২৪ ও ২৫ জুলাই স্বল্প পরিসরে ব্যাংকিং কার্যক্রম চললেও রেমিট্যান্স এসেছে খুবই কম। তথ্যসুত্র: একাত্তর টিভি

আরও পড়ুনঃ   বাগমারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১০

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১১

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১২

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৩

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১৪

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৫

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৬

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৭

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৮

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৯

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST