১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি রোধে সহায়তা করবে রাবি

রাবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অহেতুক হয়রানির শিকার না হন, তার জন্য দুই সহকারী প্রক্টরকে নিয়ে একটি সহায়তা সেল গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সহায়তা সেলের সদস্যরা হলেন অধ্যাপক ড. জাকির হোসেন ও ড. রতন কুমার। কোনো শিক্ষার্থী অহেতুক হয়রানির শিকার হলে ওই দুই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সংবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছে। এই প্রেক্ষিতে রাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে রাবি কর্তৃপক্ষ দুইজন সহকারী প্রক্টরের সমন্বয়ে একটি সহায়তা সেল গঠন করেছে। কোনো নিরপরাধ শিক্ষার্থী যদি অহেতুক হয়রানির শিকার হয় তাহলে সেলের সদস্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন (মোবাইল নম্বর- ০১৯১৬৩১৪৯৬১) ও ড. রতন কুমার (মোবাইল নম্বর- ০১৭১৪৭৮১৭৩৫)— এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরপরাধ কোনো শিক্ষার্থী যাতে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অহেতুক হয়রানির শিকার না হন তারই প্রেক্ষিতে আমরা এই সহায়তা সেল গঠন করেছি। সহায়তা সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST