৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

পাকশী বিভাগে পশ্চিমাঞ্চল রেলওয়ে ১০ দিনে ক্ষতি ১৫ কোটি টাকা

পাবনা প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে কারফিউ জারির পর ট্রেন চলাচল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগ। যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল বন্ধ থাকায় গত দশ দিনে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ সোমবার (২৯ জুলাই) এতথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্র বলছে, দেশের সর্বাধিক এলাকা জুড়ে পাকশী রেলওয়ে বিভাগ গঠিত। পাকশীতে রয়েছে বিভাগীয় রেলওয়ের সদর দপ্তরের কার্যালয়। গুরুত্বপূর্ণ এ বিভাগের আওতায় প্রতিদিন ১১৪টি যাত্রীবাহী ট্রেন রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচল করে থাকে। এর মধ্যে ৫৬টি আন্তঃনগর ট্রেন রয়েছে।
রেলওয়ের হিসাব অনুযায়ী, এসব যাত্রীবাহী ট্রেন থেকে প্রতিদিন ঈশ্বরদীর পাকশী রেলওয়ে বিভাগ গড়ে দেড় কোটি টাকা আয় করে থাকে। এছাড়াও মাল ও তেলবাহী ট্রেন থেকে আয় হয় রেলওয়ের।
নাশকতার আশঙ্কায় গত ১৯ জুলাই (শুক্রবার) দিবাগত রাত থেকে রাজধানী ঢাকার সঙ্গে সকল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরদিন ২০ জুলাই (শনিবার) সকাল থেকে পর্যায়ক্রমে ১১৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে প্রতিদিন শুধুমাত্র পাকশী রেল বিভাগে যাত্রী খাতে দেড় কোটি টাকা আয় থেকে বঞ্চিত হয়। সে হিসেবে গত দশদিনে গড়ে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।
একইসঙ্গে মাল ও তেলবাহী ট্রেনও কয়েকদিন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে পাকশী রেল বিভাগ। এরই মধ্যে সীমিত পরিসরে গত মঙ্গলবার (২৩ জুলাই) থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। তবে পরিস্থিতি হওয়ার সঙ্গে যাত্রী খাতে আয় বাড়াতে এরই মধ্যে কিছু ট্রেন চলাচলের প্রস্তুতি নিয়ে রেখেছে পাকশী রেল বিভাগ। উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই ট্রেন চালানো শুরু হবে।
রেলওয়ে সদর দপ্তর পাকশী বিভাগীয় কার্যালয়ের প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, “যাত্রীবাহী সকল ট্রেন চালানোর প্রস্তুতি রয়েছে আমাদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে রাজধানী ঢাকাসহ সারা দেশে ট্রেন চলাচল শুরু করা হবে।’
এদিকে যাত্রী খাতে রেলের আয় কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, ‘সেবার মান বেড়ে যাওয়ায় দেশে দিন দিন ট্রেনে যাত্রী পরিবহনের সংখ্যাও বাড়ছে। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কারণে নিরাপত্তার স্বার্থে পাকশী রেল বিভাগে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ট্রেনের যাত্রী খাতে প্রতিদিনের আয় কমেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রী ট্রেনগুলো সারা দেশে চলাচলের জন্য খুলে দেওয়ার। তবে সেটি কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বা ট্রেন চলাচল শুরু হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১০

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১১

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১২

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৩

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৪

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৫

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৬

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৭

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৮

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৯

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

২০

Design & Developed by: BD IT HOST