১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

বারবার কেন আমিরের নাম নেন তার সাবেক স্ত্রী কিরণ?







গণধ্বণি ডেস্ক : বলিউডে সম্প্রতি মুক্তি পেয়েছে কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’। সিনেমাটি বক্স অফিসে ভালোই চলছে। কিরণ রাওয়ের এ সিনেমার প্রযোজক তার সাবেক স্বামী বলিউড সুপারস্টার আমির খান। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও আমিরের সঙ্গে তার যোগাযোগ রয়েছে নিয়মিতই। একই বিল্ডিংয়ে দুই ফ্ল্যাটে থাকেন তারা।

আমিরের তারকা ভাবমূর্তি যে এই সিনেমার প্রচারে অনেকটা কাজে এসেছে তা প্রকাশ্যেই জানিয়েছেন কিরণ। আমির এই সিনেমার সঙ্গে যুক্ত আছে বলেই যে ‘লাপতা লেডিস’ নিয়ে হইচই, তা স্পষ্ট করে বলেছেন কিরণ। খবর হিন্দুস্তান টাইমসের।

বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে কিরণ রাও জানিয়েছেন, তিনি রীতিমতো আমির খানের তারকাখ্যাতিকে ব্যবহার করেছেন ‘লাপাতা লেডিজ’ সিনেমাটির প্রচারণার কাজে।

আরও পড়ুনঃ   যে নারীর অনেক গুণ, তার সঙ্গী পাওয়া মুশকিল : স্বস্তিকা

কিরণ রাওয়ের কথায়, ‘আমি ওর নাম যেখানে যেমন ইচ্ছে ব্যবহার করতে পারি। আমি ওকে বলি তুমি এখানে আছো যখন দাঁড়াও এবং তিনটি ছবি তোলো আমাদের সঙ্গে। কারণ আমরা একটা ছোটখাটো সিনেমা বানিয়েছি। আর আমির খান অনেক বড় নাম। সিনেমাটির প্রচার-প্রচারণায় সবাইকে বলেছি এই সিনেমাটা আমির খান বানিয়েছেন। আমিরের কথা ভেবেও যদি কেউ এই সিনেমা দেখতে যায়, তাহলে আমারও লাভ। আমি ওকে নির্লজ্জভাবেই ব্যবহার করতে পারি।’

প্রসঙ্গত গত মাসেই সাতপাকে বাঁধা পড়েছেন আমির খান এবং তার প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে আইরা খান। আইরা এবং নূপুরের বিয়েতে এসেছিলেন কিরণ রাও।

কিরণ ও আমির তাদের দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন বহুদিন আগেই। তবে সুসম্পর্ক বজায় আছে তাদের মধ্যে। এ প্রসঙ্গে এর আগে দ্য উইককে দেওয়া সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, আমিরের সঙ্গে তার ডিভোর্স হলেও তারা এখনও একই পরিবারের মানুষ। তিনি আরও বলেছিলেন, ‘আমাদের পরিবার সবাইকে খুব সহজে আপন করে নিতে পারে। প্রতি সোমবার রাতে আমরা একসঙ্গে ডিনার করি। আমরা একই কমিউনিটিতে থাকি। একই হাউজিং সোসাইটিতে আমাদের সবার বাসা। আমি রীনা (রীনা দত্ত, আমিরের প্রথম স্ত্রী) এবং নুজহাত (আমিরের বোন) এর সঙ্গে সময় কাটাই, আমিরের সঙ্গেও আলাদা সময় কাটাই। ডিভোর্স হলেও এই সম্পর্কগুলো হারানো উচিত না। সঙ্গী হিসেবে আমাদের পথ আলাদা হলেও আমরা এখনও একই পরিবারের।’

আরও পড়ুনঃ   গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না, বিয়ে করব : সাদিয়া আয়মান


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST