১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

হঠাৎ কেনো চলে গেলেন শাবনূর?







গণধ্বণি ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। দীর্ঘদিন ধরে নাই কোনো চলচ্চিত্রে। বিয়ে করে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানেই স্বামী ও সন্তান নিয়ে থাকেন এই নায়িকা। কিন্তু সম্প্রতি ঢাকায় এসে নতুন চলচ্চিত্রে অভিনয় করার ঘোষণা দিয়ে রীতিমতো হইচই ফেলে দেন শাবনূর।

এদিকে, চলচ্চিত্রে অভিনয় করতে হলে শাবনূরকে ১৫ কেজি ওজন কমানোর কথা বলা হয়। পরিচালকদের মতে, অভিনয়ে তো শাবনূরের কোনো তুলনা নেই, শুধু ফিটনেসটা ফিরে পেলেই আর কোনো কথা নেই। আর আন্তরিকভাবে শাবনূর চাইলে এই ফিটনেস ফিরে পাওয়া সম্ভব।

আরও পড়ুনঃ   শোভিতাই শূন্যতা পূর্ণ করেছে : নাগা চৈতন্য

ঢাকায় এসে শাবনূর ওজন কমানোর মিশনে নেমেছিলেন এবং দেখা করেছেন পুষ্টিবিদের সঙ্গেও। কিন্তু এর মধ্যে আবার অনিয়মিত হয়ে পড়েন। তিন মাসের বেশি সময় ঢাকায় থাকা শাবনূরকে চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলে আক্ষরিক অর্থে তার শারীরিক ফিটনেসে কোনো পরিবর্তন লক্ষ করা যায়নি।

শাবনূর হঠাৎ করে সিডনিতে ফিরে যাওয়ার বিষয়ে জানা যায়, নিজেকে ফিট করতেই মূলত শাবনূরের অস্ট্রেলিয়া যাওয়া। ওজন কমিয়ে ফিট হয়ে তবেই ফিরবেন তিনি। এরপর শুটিং শুরু করবেন।

সিডনি যাওয়ার আগে গণমাধ্যমকে শাবনূরও বলেছিলেন, ‘অনেক দিন ঢাকায় আসার কারণে সিডনির কিছু কাজ জমে যায়। সেগুলো সেরে নিতেই যাওয়া। আইজানের স্কুলের ব্যাপারও আছে। যেহেতু শুটিং শুরু করব, তাই আমার ওখানকার ডায়েটিশিয়ান, ফিটনেস ইনস্ট্রাক্টরের সঙ্গে কথা বলে ওজন কমানোর মিশনে নামতে হবে।’

আরও পড়ুনঃ   বদলে গেল আলিয়া ভাটের নাম

কবে নাগাদ নিজেকে কাঙ্ক্ষিত ফিটনেসে ফিরে পাবেন জানতে চাইলে শাবনূর বলেন, ‘কোনো ধরনের জোরাজুরি নেই। আমি স্বাভাবিকভাবে কাজটা করতে চাই। দ্রুত ওজন কমাতে গিয়ে যেন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, সেদিকটায়ও খেয়াল রাখতে হবে। পুরোপুরি ফিট হলে তবেই ক্যামেরার সামনে দাঁড়াব। আশা করছি, কয়েক মাসের মধ্যে কাঙ্ক্ষিত আমাকে খুঁজে পাব।’


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

জিম্বাবুয়েতে ফেরি ডুবে ১৫ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭

মার্কিন অবরোধে অচল হয়ে পড়েছে ইরানের তেল রপ্তানি কেন্দ্র

১০

সমুদ্রবন্দর সমূহকে ৩নং সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১১

এআই যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

১৫

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

১৬

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

১৭

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

২০

Design & Developed by: BD IT HOST