১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

পাকশী বিভাগীয় রেলওয়ে টি টোয়েন্টিতে চুয়াডাঙ্গা স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন







পাবনা প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ এর আয়োজনে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চুয়াডাঙ্গা স্ট্রাইকার্স চ্যাম্পিয়ন হয়েছে। তারা ৪৩ রানে যশোর ফ্যালকনকে পরাজিত করে।
শনিবার (২ মার্চ) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী বিভাগীয় রেলওয়ের সদর দফতর কার্যালয়ের সামনে রেলওয়ের ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ।

পাকশী বিভাগীয় খেলায় চুয়াডাঙ্গা স্ট্রাইকার্স টস জিতে প্রথম ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রানে থেমে যায় যশোর ফ্যালকনের ইনিংস। ৪৩ রানে জয় পায় চুয়াডাঙ্গা স্ট্রাইকার্স। চুয়াডাঙ্গার আল মামুন বিশ্বাস ম্যান অব দা ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ নাজিব কায়সারের সভাপতিত্বে এবং প্রধান সহকারী ফারুক হোসেন’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশের অবসরপ্রাপ্ত-মহাব্যবস্থাপক (জিএম) নাজিমুল হক, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ণেন্দু শেখর মন্ডল,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার রাজশাহীর গবেষক শামসাদ শারমিন মোহনা।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় সাবেক প্রতিমন্ত্রীর চাচা মুন্টুকে খুঁটিতে বেঁধে পিটিয়েছে দুর্বৃত্তরা

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী নির্বাহী প্রকৌশলী (চুয়াডাঙ্গা) চাঁদ আহমেদ, সহকারী নির্বাহী প্রকৌশলী (রাজবাড়ি) হাবিবুর রহমান, সহকারী নির্বাহী প্রকৌশলী (যশোর) গৌতম বিশ্বাস, রেলওয়ে শ্রমিকলীগের সম্পাদক নজরুল ইসলাম।

খেলা শেষে পাকশী বিভাগীয় রেলওয়ের ফুটবল মাঠে মুহুর্মুহু আতশবাজি ফুটিয়ে অনাড়ম্বর পরিবেশে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এই টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এবারের টুর্নামেন্টে যশোর, রাজবাড়ি, চুয়াডাঙ্গা রেলওয়ে অঞ্চলের রেলওয়ে কর্মচারীরা অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় ধারা ভাষ্যকার ছিলেন দেশের প্রখ্যাত ক্রীড়া ধারা ভাষ্যকার খোরশেদ আলম।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST