১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

জাকেরের অবিশ্বাস্য লড়াইয়েও হেরে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল অর্ধেক ইনিংস যেতেই। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটি এবং পরে জাতীয় দলে অভিষিক্ত জাকের আলী অনিকের দুর্দান্ত ব্যাটিংয়ে অসাধ্য সাধনের খুব কাছে চলে এসেছিল বাংলাদেশ। কিন্তু, হলো না। রুদ্ধশ্বাস এক লড়াইয়ে ৩ রানে হেরে গেল বাংলাদেশ।

বাংলাদেশের সামনে ছিল ২০৭ রানের বিশাল লক্ষ্য। এমন এক লড়াই শেষ বল পর্যন্ত জিইয়ে ছিল জাকেরের কল্যাণে। শেষ ওভারে বাংলাদেশের দরকার পড়ে ১২ রান। প্রথম বলে রিশাদ হোসেনকে আউট করেন দাসুন শানাকা। পরের বলে ওয়াইড। দ্বিতীয় বলে তাসকিন আহমেদ নেন এক রান। ৪ বলে দরকার ১০ রান। স্ট্রাইকে জাকের আলি। দলকে অবিশ্বাস্যভাবে লড়াইয়ে ফেরানো এই ব্যাটার শেষটা আর করতে পারলেন না। লং অফে তুলে দিলেন ক্যাচ। ৩৪ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় জাকেরের ৬৮ রানের ইনিংস থেমে যায়।

পরের বলে শরিফুল ইসলাম বাউন্ডারি হাঁকিয়ে আশা জাগিয়েছিলেন। ২ বলে দরকার ছিল ৬ রান। কিন্তু শেষ দুই বলে দুই রানের বেশি নিতে পারেননি শরিফুল আর তাসকিন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্রস খেলতে চেয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন লিটন দাস (০)। সৌম্য সরকারও উইকেট বিলিয়ে দিয়ে আসেন। ১১ বলে ১২ করে বিনুরা ফার্নান্ডোর বলে আকাশে বল তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি।

বিপিএলের দুর্দান্ত ছন্দে থাকা তাওহিদ হৃদয় শুরু করেছিলেন প্রথম বলেই ছক্কা দিয়ে। তবে ৫ বলে ৮ করেই ফিরতে হয় তাকে। ম্যাথিউজের বলে ডাউন দ্য উইকেটে খেলতে গেলে ব্যাটে বল আলতো ছোঁয়া লেগে চটলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। ৩০ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ মারমুখী হলেও শান্ত এগোচ্ছিলেন ধীরগতিতে। বল হাতে নিয়েই ২৮ বলে তাদের ৩৮ রানের জুটিটি ভাঙেন মাথিসা পাথিরানা। পাথিরানার গতিতে বেশ সমস্যা হচ্ছিল শান্তর। অবশেষে তিনি ক্যাচই তুলে দেন। বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে ২২ বলে আসে ২০ রান।

আরও পড়ুনঃ   সংবিধানের চতুর্থ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তবে আরো একবার বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। লঙ্কান বোলিং আক্রমণের সামনে যেখানে ধুঁকেছেন তরুণ ব্যাটাররা, সেখানে মাহমুদউল্লাহ ২৭ বলে ২ চার আর ৪ ছক্কায় হাঁকান হাফ সেঞ্চুরি।
যদিও হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১ বলে ৫৪ করে থিকশানার শিকার হন মাহমুদউল্লাহ। জোরেই হাঁকিয়েছিলেন, বাউন্ডারিতে হয়ে যায় ক্যাচ।

এরপর দায়িত্ব কাঁধে তুলে নেন জাকের আলি। চার-ছক্কায় মাঠ মাতিয়ে বাংলাদেশকে লড়াইয়ে টিকিয়ে রাখেন জাতীয় দলে প্রথম ম্যাচ খেলতে নামা এই ব্যাটার। শেষ পর্যন্ত আর পারলেন না।

এর আগে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ আর মোস্তাফিজুর রহমান-তিন পেসারই তাদের ৪ ওভারের কোটায় দিলেন ৪০ রানের ওপর। সবমিলিয়ে তাদের ১২ ওভারে ১২৯ রান তুলে নিলো শ্রীলঙ্কা। ২০ ওভারে লঙ্কানদের পুঁজি দাঁড়ায় ৩ উইকেটে ২০৬ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই আঘাত হানেন শরিফুল ইসলাম। টাইগার পেসারকে কভার ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন আভিষ্কা ফার্নান্ডো (২ বলে ৪)। ওয়ান ডাউনে নেমে চড়াও হয়ে খেলতে চেয়েছেন কামিন্দু মেন্ডিস।

আরও পড়ুনঃ   ভাঙ্গার সীমানা ইস্যুতে ইসিতে ডিসির চিঠি

১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ১৯ রান করা এই ব্যাটারকে ফেরান তাসকিন আহমেদ। মিডউইকেটে দারুণ ক্যাচ নেন সৌম্য সরকার। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৪৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।

৩৭ রানে ২ উইকেট হারিয়েছিল লঙ্কানরা। তবে সেখান থেকে তৃতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস আর সাদিরা সামারাবিক্রমার ৬১ বলে ৯৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় সফরকারি দল। ১৪তম ওভারে বল হাতে নিয়েই সুযোগ তৈরি করেছিলেন সৌম্য সরকার। কিন্তু উইকেটরক্ষক লিটন দাস আকাশে উঠে যাওয়া বলটি দৌড়ে গিয়ে গ্লাভসবন্দী করলেও ভারসাম্য রাখতে পারেননি। ব্যক্তিগত ৫৬ রানে জীবন পান কুশল মেন্ডিস।

তবে মেন্ডিসকে আর ভয়ংকর হতে দেননি রিশাদ হোসেন। পরের ওভারেই তাকে লংঅফ বাউন্ডারিতে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচ বানান এই লেগস্পিনার। ৩৬ বলে ৬ চার আর ৩ ছক্কায় মেন্ডিস করেন ৫৯। এরপর উইকেটে এসেই চড়াও হন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ২১ বলে ৬ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৪৮ বলে ৬১ করেন সাদিরা।

শরিফুল ৪ ওভারে ৪৭ রানে একটি, তাসকিন ৪০ রানে নেন একটি উইকেট এবং মোস্তাফিজ ৪ ওভারে ৪২ রান দিয়ে পাননি উইকেটের দেখা। ৪ ওভারে ৩২ রানে একটি উইকেট নেন রিশাদ হোসেন। শেখ মেহেদি হাসান ৩ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

১০

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

১১

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১২

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১৩

শুভ জন্মাষ্টমী আজ

১৪

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৫

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৬

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৭

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৮

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৯

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

২০

Design & Developed by: BD IT HOST