২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ঈশ্বরদীতে প্রতিদিন মারা পড়ছে অসংখ্য সাপ গ্রামে ঘরে ঘরে আতঙ্ক

পাবনা প্রতিনিধি: পদ্মা নদী সিকস্তি এলাকা পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা গ্রামের ঘরে ঘরে সাপ আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিনই বিভিন্ন গ্রামের বাড়ি থেকে সাপ উদ্ধার হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, লক্ষীকুন্ডা ইউনিয়নের নুরুল্লাপুর, দাদাপুর, কৈকুন্ডা, লক্ষীকুন্ডা, পাকুড়িয়াসহ বিভিন্ন গ্রামে গ্রামে ঘরের মেঝে খুঁড়ে গত ৩/৪ দিনে প্রায় অর্ধশত সাপের বাচ্চা ও মা সাপ উদ্ধার করা হয়েছে। এসব সাপের মধ্যে রাসেলস্ ভাইপার, গোখরা, দাঁড়াসসহ বিভিন্ন সাপ রয়েছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান কামরুল জানান, নুরুল্লাপুর ও দাদাপুরে সবচেয়ে বেশি সাপ আতঙ্ক বিরাজ করছে। প্রায়ই এই দুই গ্রামের পথে-ঘাটে ও নদীর চর এলাকায় ও পাড়ে রাসেলস্ ভাইপার সাপ উদ্ধারের ঘটনায় কৃষক ও গ্রামবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে দাদাপুর গ্রামের আব্দুল কুদ্দুস প্রামানিক ও সাবু মল্লিকের বাড়িতে মাটি খুঁড়ে ২৫টি সাপ পাওয়া গেছে। এছাড়া আরো কয়েক বাড়ি থেকে দুটি রাসেলস্ ভাইপারসহ ৩২টি সাপ উদ্ধার করার পর সাপগুলি মেরে ফেলেছে এলাকার লোকজন। ঘর বাড়ি ছাড়াও পদ্মার চর ও ফসলি জমিতে প্রায়ই সাপ দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।
স্থানীয়রা জানান, প্রতিদিনই বিভিন্ন বাড়ি-ঘর, আশেপাশের জঙ্গল ও ঝোপঝাড়ে সাপের দেখা পাওয়া যাচ্ছে। এতে এসব এলাকার লোকজন সাপ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসাইন জানান, আমরা ওই এলাকার লোকজনদের বুঝিয়ে বলেছি সাপ পাওয়া গেলে সেগুলো না মারার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST