২৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ষষ্ঠ উপজেলা ভোটের অভিযোগ নিষ্পত্তিতে ইসির ট্রাইব্যুনাল গঠন

অনলাইন ডেস্ক: সদ্য শেষ হওয়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের অনিয়ম, অপরাধের অভিযোগ নিষ্পত্তি করতে নির্বাচনি ট্রাইব্যুনাল ও আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ৬৪ জেলায় এ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রত্যেক জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ এর সমন্বয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব আব্দুছ সালাম জানিয়েছেন ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাচন আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারের প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। ট্রাইব্যুনাল সেই আবেদন নিষ্পত্তি করে আবেদনের পরবর্তী ১৮০ দিনের মধ্যে। আবেদনকারী সেই নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে আপিল করতে পারেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে। নির্বাচনী ট্রাইব্যুনালের দেওয়ার রায়ের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তিকে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। আর আবেদনের পরবর্তী ১৮০ দিনের মধ্যে আপিল আবেদন নিষ্পত্তি করেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।
গত ৮ মে থেকে পাঁচ ধাপে দেশের উপজেলাগুলোয় ভোটগ্রহণ করে ইসি, যা ৯ জুন শেষ হয়। এতে দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে পাঁচ ধাপে ৪৬৯টিতে নির্বাচন সম্পন্ন হয়। অবশিষ্ট উপজেলাগুলোয় আইনি জটিলতা থাকায় ও মেয়াদপূর্তি না হওয়ায় পরবর্তী সময়ে নির্বাচন হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী বা প্রার্থীর পক্ষে যে কোনো ব্যক্তি নির্বাচনী ট্রাইব্যুনালে ভোট বাতিলসহ নানা অভিযোগ নিষ্পত্তির জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ   মাদক ব্যবসা, চুরি-ছিনতাই বন্ধে চারঘাটে এলাকাবাসীর মানববন্ধন

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১১

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১২

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৪

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৫

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৬

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৯

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

২০

Design & Developed by: BD IT HOST