২৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

১০০ বছর পর প্যারিসে অলিম্পিক, নদীতে ঐতিহাসিক উদ্বোধন

অনলাইন ডেস্ক : ফ্রান্সের রাজধানীর প্যারিসের প্রাণকেন্দ্র পোরটে ম্যালিয়ত। এই মেট্রো স্টেশনের পাশেই সুবিশাল ভবনে মেইন প্রেস সেন্টার। যেখানে বিশ্বের নানা দেশের সাংবাদিকদের পদচারণায় মুখরিত। সবার আকর্ষণ আগামীকাল গেমসের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আয়োজকরা আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করেনি। শেষ মুহুর্তে নিরাপত্তার কারণে খানিকটা রাখঢাক করেই চলছে আয়োজন। আগামীকাল প্যারিস সময় সন্ধ্যা সাতটা থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান।

এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্নতা রয়েছে ব্যাপক। প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামে নয়, নদীতে হবে গেমসের উদ্বোধন। ফ্রান্সের রাজধানী সেন নদীর দুই ধারে গ্যালারীও করা হয়েছে। যেখানে কয়েক হাজার সাধারণ দর্শক গেমসের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকে মার্চ পাস্ট। সেই মার্চ পাস্টেও থাকছে ভিন্নতা। প্রায় দুইশ’র কাছাকাছি নৌকায় খেলোয়াড়, কর্মকর্তারা মার্চ পাস্টে অংশ নেবেন। এ রকমভাবে কখনো গেমসের উদ্বোধন আগে কখনো হয়নি।

আরও পড়ুনঃ   ‘সাকিব-মাশরাফি খুনি নয়, মাঠে তাদের বিদায় দেখতে না পারাটা কষ্টের’

নদীতে আয়োজনের পাশাপাশি এই গেমসের উদ্বোধনে আরেকটি বড় বৈশিষ্ট্য ‘জিরো কার্বন’। গেমসে আতশবাজি ও আরো অনেক দ্রব্য পোড়ানো হয় যা পরিবেশ উপযোগী নয়। এবারের গেমসে পরিবেশকে অনেক প্রাধান্য দিয়েছেন আয়োজকরা। তাই পরিবেশের প্রতি হুমকি হতে পারে এমন কোনো কর্মকান্ডই রাখা হয়নি।

প্যারিস অলিম্পিক গেমসে থাকবেন বিশ্বের নানা খেলার নানা বড় ব্যক্তিত্ব। ক্রীড়া ব্যক্তিত্ব ছাড়াও থাকছেন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গও। করোনা পরবর্তী সময় বিশ্বরাজনীতি এখন নানা বিভাগে বিভক্ত। এমন সময় বিশ্বের প্রায় সকল দেশ এক ছাদের নিচে। তাই শুধু ক্রীড়া নয়, রাজনৈতিক-কূটনৈতিক দৃষ্টিও থাকছে প্যারিসের দিকে। এজন্য ফ্রান্স সরকারও সচেষ্ট। নানা হুমকি মোকাবেলায় নিরাপত্তা খাতে সর্বোচ্চ গুরুত্ব ও বাজেট রেখেছে।

আরও পড়ুনঃ   আমাদের শিক্ষাব্যবস্থা অপরিকল্পিত: শিক্ষা উপদেষ্টা

শিল্প-সংস্কৃতির রাজধানী হিসেবে প্যারিসের খ্যাতি বিশ্বজোড়া। সাংস্কৃতিক রাজধানী প্যারিস আগামীকাল বিশ্ব ক্রীড়াঙ্গনেও আরেক কৃত্তিত্বের স্বাক্ষী হচ্ছে। বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ আসর অলিম্পিক সর্বোচ্চ তিন বার আয়োজনে লন্ডনের সমকক্ষ হচ্ছে প্যারিস। আধুনিক অলিম্পিকের যাত্রা ১৮৯৬ সালে। প্রথম অলিম্পিকের পরের আসরই হয়েছিল ফ্রান্সের প্যারিসে। ১৯০০ সালের পর অলিম্পিক আয়োজনে ফ্রান্সকে অপেক্ষা করতে হয়েছিল দুই যুগ। ১৯২৪ সালের পর তৃতীয় বারের মতো প্যারিসে অলিম্পিক আয়োজন, এবার অপেক্ষা ঘুচছে ১০০ বছরের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST