২৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি: দেশের চলমান উদ্ভুত পরিস্থিতিতে রাজশাহী মহানগরীর পূর্ব ও পশ্চিমাঞ্চল এলাকার জনপ্রতিনিধি ও নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় সভাপতির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে বিএনপি-জামায়াত-শিবির সারাদেশে সহিংসতা করেছে। এই সহিংসতা রোধে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। জানমালের নিরাপত্তা ও সন্ত্রাসীদের দমনে সরকার সারাদেশে কারফিউ জারি করেছে। কারফিউ জারি সরকারের যথার্থ সিদ্ধান্ত।
তিনি আরো বলেন, রাজশাহীতে যেকোন নৈরাজ্য ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে ছিল। সেই কারণে রাজশাহী নগরীতে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামীতেও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে দেশবিরোধ ষড়যন্ত্র মোকাবেলা করবে।
মতবিনিময় সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক এলাহী ভাদু, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু ও রাজপাড়া থানা আওয়ামী লীগের আনসারুল হক খিচ্চু বক্তব্য দেন।
সভায় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি তবিবুর রহমান শেখ, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসলাম সরকার, মহানগর আওয়ামী লীগের সদস্য শামসুজ্জামান আওয়াল, মহানগর সেচ্ছাসেবক লীগ সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির খান, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST