১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের শক্ত অবস্থানে রাজশাহীতে দাঁড়াতেই পারেনি কোটা আন্দোলনকারীরা

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শক্ত অবস্থানের কারণে পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে পারেনি কোটা সংস্কার আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল ১১টায় সাহেব বাজার জিরোপয়েন্ট জমায়েত হওয়ার কথা থাকলেও সেটি করতে পারেনি তারা। নগরীর সাহেব বাজার ও মালোপাড়া এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করলে কোটা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি-জামায়াতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থান নেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

এ সময় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাসের পরও আজকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের এই আন্দোলন আর তাদের নিয়ন্ত্রণে নেই। আন্দোলন নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্রদল-ছাত্রশিবির। সে কারণে আমরা সকাল থেকেই অবস্থান নিয়েছিলাম। তারা জড়ো হওয়ার চেষ্টা করলে আমাদের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। আমাদের কর্মসূচিতে এসে আন্দোলনকারীদের একজন এসে স্বীকার করেছে, আন্দোলন তাদের নিয়ন্ত্রণে ছিলো না। তাই তিনি সবাইকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ   বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বেনাপোলে লিফলেট বিতরণ

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে উপস্থিত হয়ে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাকিব হাসান অর্ণব আন্দোলনরকারী শিক্ষার্থীদের জিরোপয়েন্ট থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাজশাহীতে আমাদের আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলাকারীরা ঢুকে অনেক ক্ষতি করেছে। কারা এরা কীভাবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, সেটি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমরা বিশ্বাস করি সরকার আমাদের দাবি মেনে নিয়ে কোটা সংস্কার করবে। এটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী বলেছেন। তাই আমি জিরো পয়েন্ট থেকে সকল সাধারণ শিক্ষার্থীকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ   প্রাথমিকে গানের শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: ধর্মভিত্তিক ৫ দলের নেতারা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। এ সময় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আন্দোলনকারীদের হামলায় আহত হয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগের সহ-প্রচার সম্পাদক রানা, রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল, যুবলীগ নেতা নাইম, ১০ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাওন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST