১৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

হল খোলা রাখার দাবিতে রাবির প্রশাসন ভবন ঘেরাও

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল খোলা রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা দুপুর ২টার মধ্যে হল খোলার নোটিশ জারির দাবি জানান।

এ সময় শিক্ষার্থীরা বলেন, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ওপর যে ধরনের হামলা চালিয়েছে, এর জন্য বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করতে হবে। দুপুর ২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হল খোলা রাখার নোটিশ জারি করতে হবে এবং মেস মালিকদের সঙ্গে কথা বলে মেস খোলা রাখার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে হলগুলোতে হল প্রাধ্যক্ষদের হলে অবস্থান করতে হবে। সেই সঙ্গে হলে তল্লাশি চালিয়ে সব অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে।

আরও পড়ুনঃ   গোপালগঞ্জের পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে সকাল ১০টা থেকে আবাসিক হলের গেটগুলোতে জড়ো হতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এরপর হলগুলো থেকে ছোট ছোট মিছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের দিকে এগিয়ে যায়। পরে একটি বড় মিছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের দিকে যায়। সেখানে ছাত্রীরা মিছিলে যোগ দেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড হয়ে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।

আরও পড়ুনঃ   জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সাড়ে সোয়া ১২টা) শিক্ষার্থীরা প্রশাসন ভবনে সামনে অবস্থান করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST