১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

অর্ণা জামানের উদ্যোগে মহানগরীতে মাসব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত

স্টাফ রিপোর্টার : নগরীর ৩০টি ওয়ার্ডে অসচ্ছল ও অসহায় দুস্থ মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে শনিবার (৯ই মার্চ) নগরীর তেরখাদিয়া ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় সংলগ্ন তেরখাদিয়া মোড়ে ও ১৫ নং ওয়ার্ডের ওয়াপদার মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মাসব্যাপী সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবার উদ্বোধন করেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারদের দুটি টিমে ভাগ করে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আরও পড়ুনঃ   চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্ন পূরণ হলেই ৩০ কোটি টাকা পাবেন শান্তরা

এ সময় ডা. অর্ণা জামান বলেন,আমি একজন ডাক্তার হিসেবে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে তিনি নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থেকে কাজ করার। সেই লক্ষ্যে আমি রাজশাহী প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই।

উল্লেখ্য, ফ্রি মেডিকেল ক্যাম্পের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ব্ল্যাডগ্রুপিং করা, জটিল রোগে আক্রান্ত রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সুচিকিৎসার ব্যাবস্থা করা, রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে ধারনা প্রদান ও তাদের সচেতনতা বৃদ্ধি করা, দন্তরোগে আক্রান্ত রোগীদের জন্য দন্ত চিকিৎসক সেবা, রোগীদের মাঝে ভ্যাক্সিনেশন সেবা, মেয়েদের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে।উল্লেখ্য গত ১৫ই ফেব্রুয়ারী এই কার্যক্রমের উদ্বোধন হয়, ধারাবাহিকভাবে ইতিমধ্যে ১৩টি ওয়ার্ডে এই কার্যক্রম চালানো হয়।

আরও পড়ুনঃ   বাঘায় ইউএনও কাপ প্রাইজমানি ব্যাডমিন্টন খেলায় পুরুস্কার বিরতণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সোবহান লিটন, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জয়দেব কুমার সাহা, বোয়ালিয়া থানা পশ্চিমের সভাপতি এ কে এম সাফফাত হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক সুমন হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST