১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে একাত্তর ভূমি মালিক পেলেন প্রায় ২৮ কোটি ৪২ লাখ টাকার ক্ষতিপূরণের চেক

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৭১ জন ভূমি মালিকদের মাঝে ২৮ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৯৬ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মিথিলা দাস।
এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ করা হয়ে থাকে। এক্ষেত্রে ভূমি মালিকদের ক্ষতি পূরণ বাবদ ভূমির মূল্যের তিন গুণ টাকা দেয়া হয়ে থাকে। বর্তমানে ভূমি অধিগ্রহণ শাখায় কর্মরত কর্মকর্তারা অত্যন্ত সৎ ও দক্ষ।

আরও পড়ুনঃ   ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

দালালের খপ্পর থেকে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদেরকে সবসময় দূরে রাখতে তারা সবসময় সতর্ক রয়েছে। সেই লক্ষ্যে অধিগ্রহনকৃত ভূমির ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের দোরগোড়ায় গিয়ে ক্ষতি-পূরণের চেক বিতরণ করা হচ্ছে। হয়রানি ও ভোগান্তির শিকার হলে তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার জানান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় ৬০ জন এবং আরও ৫ টি প্রকল্পের আওতায় মোট ৭১ জন ভূমি মালিকদের ক্ষতি পূরণের চেক প্রদান করা হয়েছে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

এই ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ২৮ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৯৬ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রকৃত ভূমি মালিকদেরকে যাতে কোন দালালের রোষানলে পড়তে না হয় সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর নজরদারীতে রয়েছে। শুধু ক্ষতিপূরণের চেক বিতরণ নয়, প্রত্যেকটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST