১৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

অনন্ত-রাধিকার বিয়ের জন্য আনা হলো বিশ্ব বিখ্যাত রাঁধুনিকে

অনলাইন ডেস্ক : পেরুর রাজধানী লিমায় অবস্থিত ভার্জিলিও মার্টিনেজের ফাইন ডাইনিং রেস্টুরেন্টে টেবিল বুক করতে পারা নাকি শুধুমাত্র সৌভাগ্যবানদের জন্যই বরাদ্দ। কারণ ২০২৩ সালে বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় উপরের দিকেই ছিল এই রেস্তোরাঁর নাম।

যার হাত ধরে এই রেস্তোরাঁটি বিখ্যাত সেই ভার্জিলিও মার্টিনেজের উপরেই ছিল ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের বিয়ের রান্নার সকল দায়িত্ব। তবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জাঁকজমকপূর্ণ বিয়েতে অংশ নেওয়া অতিথিদের মার্টিনেজের রান্না উপভোগ করতে পেরুতে উড়ে যেতে হয়নি।

কোটিপতি আম্বানি পরিবার বিশ্বের শীর্ষ শেফ এবং তার দলকে তাদের অতিথিদের মুগ্ধ করতে মুম্বাইয়ে উড়িয়ে এনেছিলেন। যেখানে ভার্জিলিও মার্টিনেজ গুজরাটি বিয়ের জন্য একটি সম্পূর্ণ নিরামিষ মেনু তৈরি করেছেন।

আরও পড়ুনঃ   বিয়ের শাড়ি পাল্টেই কোট-স্যুটে হিনা, বললেন- ‘কাজ সবার আগে’

সম্প্রতি এক্স-এ ভাইরাল হওয়া একটি পোস্টে অনন্ত আম্বানির বিয়ের জন্য বিশ্বের সেরা রেস্তোরাঁর কর্ণধার শেফের তৈরি টেস্টিং মেনু দেখানো হয়েছে। যেই তালিকায় আটটি খাবারের মধ্যে রয়েছে ‘কাজু রোল, মাউন্টেন চিমিচুরি, ফ্রেশ পনির’, ‘চরম অলটিচিউডের বীজ, স্মোকড টমেটো’ এবং ‘অ্যামাজোনিয়ান কাসাভা টেক্সচার, নারকেল দুধ’-এর মতো খাবার।

খাবারের মেনু দেখে নেটিজেনরাও বিভিন্ন মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘৫০ শতাংশ খাবারের অর্থ কী তা আমি বুঝতে পারছি না,’ একজন মন্তব্য করেছেন, ‘আমি শুধু জানতে চাই পেস্তা বাঘের দুধ কী?’

আরও পড়ুনঃ   সব বয়সী দর্শক দেখতে পাবেন দীঘির বিয়ে!

মার্টিনেজ অবশ্য বেশ কয়েক জন বিশ্বমানের শেফের মধ্যে একজন। যারা এই হাই-প্রোফাইল বিয়ের খাবার পরিবেশন করেছেন। প্রায় ৫ হাজার কোটি টাকা খরচের এই বিয়েতে কোনো কিছুর কমতি রাখেনি আম্বানী পরিবার।

অতিথিদের তালিকায় ছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান, অভিনেতা এবং কুস্তিগীর জন সিনা, বলিউড বাদশাহ শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়াসহ আরও অনেক ভিআইপি।

নিউজ ওয়েবসাইট পেরু টোয়েন্টিওয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্টিনেজের সঙ্গে মুম্বাইয়ে তার ১৩ জনের টিম ছিল। যারা অতিথিদের নিজের হাতের জাদুতে বিভিন্ন আইটেমের রান্নার পরিবেশনের দায়িত্ব পেয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST