১৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বিলে ভাসছিল কাউন্সিলরের মরদেহ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বিল থেকে মিজানুর রহমান (৪০) নামের এক কাউন্সিলরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার পাটিচড়া এলাকায় বুড়িদহ বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মিজানুর রহমান নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মণ্ডলের ছেলে।

নিহতের স্বজন ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার সকালে স্থানীয় লোকজন বিলের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে জুট মিলে দুর্ধর্ষ ডাকাতি

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি মিজানুর রহমান। তিনি মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্ত হওয়ার কারণে তার স্ত্রী-সন্তানরা কেউই তার সঙ্গে থাকেন না। মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি কোনো হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনাজনিত মৃত্যু তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST