১৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ভারতে উপনির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের জয়জয়কার

অনলাইন ডেস্ক : ভারতে লোকসভা আসনে উপনির্বাচনে বিজেপিকে কঠিন লড়াইয়ের মুখে ফেলে দিয়েছে সরকার বিরোধীদের নির্বাচনী জোট ‘ইন্ডিয়া’। গত বুধবার অনুষ্ঠিত সাতটি রাজ্যের ১৩টি আসনের উপনির্বাচনে এগিয়ে রয়েছেন তারা।

উপনির্বাচনের ভোট গণনায় দেখা গেছে ইন্ডিয়া ব্লক ইতোমধ্যে দুটি আসন জিতে নিয়েছে এবং অন্য ৯টি আসনে এগিয়ে রয়েছে।

পাঞ্জাবে আম আদমি পার্টির মহিন্দর ভগত জলন্ধর-পশ্চিম আসন থেকে ২৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা চারটি আসনে এগিয়ে রয়েছেন। প্রতিটি আসনে বিজেপি পিছিয়ে রয়েছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কে রাজি প্রেসিডেন্ট পুতিন

হিমাচলের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর দেরা থেকে জিতেছেন। এই রাজ্যের নালাগড়েও কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে, অন্যদিকে হামিরপুরে এগিয়ে রয়েছে বিজেপির আশিষ শর্মা।

উত্তরাখণ্ডে, বদ্রিনাথ এবং মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থীরা।

মধ্যপ্রদেশে অমরওয়ার আসনে কংগ্রেসের ধীরেন শাহ ইনভাতি চার হাজার ভোটে এগিয়ে রয়েছেন। এদিকে বিহারে বিজেপি জোটের জেডি(ইউ) এর কালাধর প্রসাদ মন্ডল রূপৌলিতে এগিয়ে রয়েছেন এবং তামিলনাড়ুতে কংগ্রেসের জোটে সঙ্গী ডিএমকের আন্নিয়ুর শিবা বিক্রভান্দি ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

আরও পড়ুনঃ   গাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১

ভারতে বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই সাতটি রাজ্য জুড়ে ওই ১৩ বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়।

গত লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০টি আসনে জয়লাভ করেছে। যদিও তাদের জোট এনডিএ অবশ্য ২৯৩টি আসনের মোট সংখ্যার মধ্যে সরকার গঠনে প্রয়োজনীয় ২৭২ আসন অতিক্রম করতে সক্ষম হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক ২৩২টি আসন পেয়েছে। লোকসভা নির্বাচনের পর এগুলোই প্রথম উপনির্বাচন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST