১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা বাবুল হত্যা : মেয়র আক্কাছের ফাঁসির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার বাঘা: রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার সকল আসামি গ্রেফতার করে এবং মেয়র আক্কাছের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকাল ৫টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র লীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ। বক্তব্য রাখেন বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামিউল হোসেন নয়ন, নিহত বাবুলের ছেলে আশিক জাবেদ, ওয়াহেদ সাদিক কবির, সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, বাজুবাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম হাসান স্বদেশ প্রমুখ।

আরও পড়ুনঃ   বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা দুলুকে কারণ দর্শানোর নোটিশ

উল্লেখ্য, বাঘা পৌর মেয়র আক্কাছ আলীর দুর্নীতি অনিয়মের প্রতিবাদে ২২ জুনের মানববন্ধনে হামলায় বাবুল আহত হন। ২৬ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবুল। উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে মেয়র আক্কাছকে প্রধান আসামি করে ৪৬ জনে নাম উল্লেখ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মিছিলে স্লোগান ছিল ফাঁসি-ফাসি ফাঁসি চাই, আক্কাছ-মেরাজের ফাঁসি চাই। বাবুল হত্যা মামলায় প্রধান আসামি আক্কাছ আলীসহ এ পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

১০

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

১১

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০ তম সভা

১৩

নতুন উদ্যোক্তা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় আয় বৈষম্য বেড়েছে : শিল্পমন্ত্রী

১৪

মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই : স্বাস্থ্যমন্ত্রী

১৫

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

১৬

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৯

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST