১২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলি অভিযানের পর গাজায় ধ্বংসস্তূপের নিচে মিলল ৬০টিরও বেশি লাশ

অনলাইন ডেস্ক : ইসরায়েলি অভিযানের পর ফিলিস্তিনের গাজা শহরের শেজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক লাশ আটকে আছে বলেও একজন কর্মকর্তা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বৃহস্পতিবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শহরের এলাকাগুলো থেকে ইসরায়েলি সৈন্যরা চলে যাওয়ার পর ফিলিস্তিনি চিকিৎসকরা গাজা শহরের শেজাইয়া পাড়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করেছেন।

মুখপাত্র মাহমুদ বাসাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েক ডজন লাশ আটকে আছে।’

তিনি বলেন, ইসরায়েলি বাহিনী আশপাশের ৮৫ শতাংশেরও বেশি আবাসিক ভবন ধ্বংস করে দিয়েছে। শেজাইয়া বর্তমানে একটি দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত হয়েছে যা বসবাসের জন্য উপযুক্ত নয়।

আরও পড়ুনঃ   সুদানে হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৬৭

এর আগে গত বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দুই সপ্তাহ আগে অনুপ্রবেশের পর শেজাইয়া এলাকায় তাদের সামরিক অভিযান তারা শেষ করেছে। বাসাল বলেন, গাজা শহরের পশ্চিমে তেল আল-হাওয়াতে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার ভাষায়, ‘ইসরায়েলের আক্রমণে অনেক পরিবার আটকা পড়েছে এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

আরও পড়ুনঃ   মিসাইল নিয়ে কোনো আলোচনায় নয় : ইরান

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৮ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৮ হাজারেরও বেশি মানুষ।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১০

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১১

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৩

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১৪

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

১৫

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

১৬

রাজশাহীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

১৭

রাবি উপাচার্যের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৮

গুজব ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

২০

Design & Developed by: BD IT HOST