১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আশ্রয়ণের ঘর থেকে বের করে দেওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ১৮ মামলা

নাটোর প্রতিনিধি: নাটোরে গুরুদাসপুর চাপিলা ইউনিয়নের চক দিঘলীতে হতদরিদ্র ১০০টি পরিবারের বসবাসের জন্য সরকার আশ্রয়ণ ব্যারাক নির্মাণ করেন ১৯৯৮ সালে। ওই ব্যারাকে বসবাসের অযোগ্য হওয়ায় সম্প্রতি সেগুলো ভেঙে সরকার আশ্রয়ণ প্রকল্পের আধপাকা ঘর নির্মাণ কাজ শুরু করেছে। ১৮টি পরিবারকে বাদ দিয়ে তাদের নামীয় ঘরগুলো নতুন অন্য ১৮ জনকে জোর করে উঠিয়ে দিয়েছে চাপিলা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান। এ ঘটনায় ইউনিয়ন চেয়ারম্যানকে ১নং আসামি করে আদালতে মামলা দায়ের করে ভুক্তভোগী ওই ২০ পরিবার।
ভুক্তভোগী আব্দুর রহমান, রোজিনা বেগম, মফিজ উদ্দিন, সাইদুর, তহিদুল, আরতি, ইব্রাহীম, খোরশেদ, মন্টু, মজিদ, কেরামত, খবির, কাজলী বলেন, ব্যারাক নির্মাণের সময় ওই ঘরগুলো সরকার তাদের নামে বরাদ্দ দেন।
বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান জোর করে তাদের নামিয়ে দিয়ে অন্যদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে ঘরে তুলে দেন। তাদের ঘর ফিরে পেতেই তারা আদালতে মামলা করেছেন বলে জানান তারা।
স্থানীয় সাবেক মেম্বার নাছির উদ্দীন জানান, ১৯৯৮ সালে ওই ঘরগুলো ওই পরিবারকে রেজিস্ট্রি করে দেয় সরকার। সেই থেকে তারা ওই ব্যাকে বসবাস করে আসছে। ওই ১৮ জন জীবিকার তাগিদে অনেকে ঢাকায় গার্মেন্টসে, অনেক বৃদ্ধরা মেয়ের বাড়ি গিয়ে ১-২ মাস থাকতেন। সেখান থেকে ফিরে এসে ওই ঘরেই থাকতেন তারা। এর মধ্যে ঘরগুলো আবাসের অনুপযুক্ত হলে তারা অনেক দিন আসেন না। সেই সুযোগ কাজে লাগিয়ে অন্যদের দিয়ে ঘরগুলো জোর করে দখল করানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ঘরগুলো নির্মাণাধীন। ঘরে নতুন কাউকে তুলে দেওয়ার প্রশ্নই উঠে না। নির্মাণ কাজ শেষে হলে বিধিমোতাবেক প্রকৃত ভূমিহীনরা ঘর পাবেন বলে আমি বিশ্বাস করি। তার বিরুদ্ধে মামলাগুলো মিথ্যা, বানোয়াট, রাজনৈতিকভাবে হেয় করতে করানো হয়েছে। প্রকৃতপক্ষের ওই ব্যক্তিদের তিনি চেনেন না। তাছাড়া তারা দীর্ঘদিন সেখানে থাকেন না। কেন তার বিরুদ্ধে তারা মামলা করেছেন তা তার বোধগম্য নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার জানান, এ বিষয়ে আদালতে মামলা হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST