৯ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাবো : আসাদ

  • আপডেট সময় :
    ০৬:৪৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪






    বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদকে সোমবারও শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ শুভেচ্ছা জানাতে আসেন। পবা ও মোহনপুর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা এসে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় আসাদুজ্জামান বলেন, মানুষ যে প্রত্যাশা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন, সেই প্রত্যাশা পুরণ করা আমার প্রধান কাজ। আমি গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছ থেকে যে ভালোবাসা, সম্মান পেয়েছি তাতে আমি ধন্য। এলাকায় ঘোরার সময় আমি মানুষের কাছে জানতে চেষ্টা করেছি তাদের কী চাওয়া। তারা আমাকে তাদের প্রত্যাশার কথা বলেছে। এখন তাদের সেইসব চাওয়া পূরণ করা আমার কর্তব্য বলে মনে করি। সেগুলো নিয়েই আমি কাজ করে যাবো।
নির্বাচনের দিন থেকেই বিভিন্ন পর্যায়ের মানুষ আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানাতে আসেন। সোমবার বিকেলে তাকে শুভেচ্ছা জানান রাজশাহী জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) নেতারা। নগরীর সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামী লীগ অফিসে সমিতির সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের নেতৃত্বে জেলার ৭২টি ইউনিয়নের সচিবগণ উপস্থিত থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।
এসময় এমপি আসাদ বলেন, গত ১৫ বছরে বাংলাদেশ বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে তা কোনোদিনও সম্ভব হতো না। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট রাজশাহী গড়ে তুলতে নিজ নিজ কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্ববান জানান তিনি।
এর আগে সকাল থেকেই বিভিন্নস্থরের মানুষ এমপি আসাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


নিউজটি শেয়ার করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

সম্পাদক ও প্রকাশক: ইয়াকুব শিকদার।
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস, হাশেম প্লাজা (৫ম তলা) জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।

ই-মেইল:  newsgonodhoniprotidin@gmail.com মোবাইল: 01727202675।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Design & Developed by: BD IT HOST