১০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলন: রাবি শিক্ষার্থীদের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাস-সংলগ্ন বিহাস মোড়ে অবস্থান নেন।
ঢাকা রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অবরোধ চলাকালে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী ইজিবাইক চলাচলের ব্যবস্থা করে দেন। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে প্যারিস রোডে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে যোগ দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার প্রদর্শন এবং কোটাবিরোধী এসব স্লোগান দিতে শোনা যায়।
কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আমানুল্লাহ খান বলেন, ‘আমরা এর আগে চার দফা দাবিতে আন্দোলন করেছি। কিন্তু এখন সারা দেশের সঙ্গে সমন্বয় করে এক দফা দাবিতে আন্দোলন করছি। আমাদের দাবি একটাই—প্রথম ও দ্বিতীয় শ্রেণি নয়, সব ধরনের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে এবং কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধাবীদের দ্বারা সেই পদ পূরণ করতে হবে।’
হাইকোর্টের শুনানির বিষয়ে সংগঠনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান গাজী মহারাজ বলেন, বিচার বিভাগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে। আমরা চাইছি নির্বাহী বিভাগ দ্রুতই পরিপত্র জারি করে সব ধরনের চাকরির পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কার করুক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১০

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১১

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১২

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৩

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৪

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৫

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৬

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৭

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৮

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৯

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

২০

Design & Developed by: BD IT HOST