১০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কোটি কোটি টাকা ব্যয় করেও ভবন নির্মাণ করতে পারেনি রেলওয়ে

স্টাফ রিপোর্টার: কোটি কোটি টাকা ব্যয় করেও রাজশাহী প্রধান রেলওয়ে স্টেশনে ভবন নির্মাণ করতে পারেনি রেলপথ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সাব কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। বুধবার (১০ জুলাই) রাজশাহী রেল ভবনের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য ও সাব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাব কমিটির আহ্বায়ক শফিকুর রহমান। সাব কমিটির সদস্য মোছা. নুরুন নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জানানো হয়, রাজশাহী প্রধান রেলওয়ে স্টেশনে ১৯৯২-৯৩ সালে সুউচ্চ ভবন নির্মাণের জন্য সরকার কোটি কোটি টাকা ব্যয়ে পাইলিং করে দ্বিতীয় তলা নির্মাণের পর ক্র্যাক বা ফাটল দেখা দেওয়ায় সেখানে আর ভবন নির্মাণ করা সম্ভব হয়নি।
এছাড়া রেলপথ মন্ত্রণালয়কে আধুনিকায়নে রাজশাহীতে একটি আধুনিক রেল ভবন নির্মাণের প্রয়োজনীয়তা বৈঠকে তুলে ধরা হয়। এসময় সাব কমিটি পুরাতন ভবন ও টিনশেডভবনসহ পুরো ক্যাম্পাস পরিদর্শন করেন।
বৈঠকে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, বর্তমান পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী প্রশাসনিক অফিসগুলো বিচ্ছিন্নভাবে আছে। একেকটি অফিস একেক জায়গায়। অনেক অফিস টিনের ছাউনি দিয়ে তৈরি। এ অবস্থার উন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলভবন নির্মাণ করা হবে। যেখানে একই ছাদের তলে রাজশাহী রেলের সকল প্রশাসনিক অফিসগুলোকে আনা হবে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১নং সাব-কমিটির রাজশাহী পরিদর্শন ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে সভায় এসব কথা বলেন সংসদ সদস্য।
বৈঠকে ‘রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি’র সচিব তারিক মাহমুদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব হাসান মাহমুদসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরআগে প্রশাসনিক অফিসগুলো ঘুরে দেখেন অতিথিরা। সভার শুরুতেই ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয় অতিথিদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST