৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে হুঙ্কার দিয়ে রাখল ‘ক্ষুধার্ত’ কানাডা

অনলাইন ডেস্ক : কাগজে-কলমে সহজ প্রতিপক্ষ আর্জেন্টিনার সামনে। কোপা আমেরিকার ফাইনালে উঠতে হলে সেমিফাইনালের লড়াইয়ে কানাডাকে হারাতে হবে তাদের। সেই ম্যাচের আগে লিওনেল মেসিদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন কানাডার তারকা ডিফেন্ডার আলফোন্সো ডেভিড।

লিওনেল স্কালোনির দল পুরো টুর্নামেন্টেরই ফেবারিট, নিশ্চিতভাবে কানাডার বিপক্ষেও তারা অনেক এগিয়েই থাকবে। এ ছাড়া র‌্যাঙ্কিং ও সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে যোজন যোজন পিছিয়ে কানাডা। তবুও সেমিফাইনালে উঠে ইতিহাসগড়া উত্তর আমেরিকার দেশটি ছেড়ে কথা বলবে না। আগামী ১০ জুলাই (বুধবার) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা-কানাডা মুখোমুখি হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

গ্রুপ পর্বে নিজ নিজ প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল দুই দল। আর্জেন্টিনার চেয়ে সব বিভাগেই অনেক পিছিয়ে থাকলেও কানাডা সেই ম্যাচে জোর লড়াই করেছিল। শেষ পর্যন্ত ওই ম্যাচ হেরে যায় তারা। আবারও সেমিফাইনালে মুখোমুখি দুই দল। আলফোন্সো ডেভিড মনে করছেন, আগের চেয়ে এবার তাদের আর্জেন্টিনাকে হারানোর সুযোগ বেশিই থাকবে।

আরও পড়ুনঃ   পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন প্রদীপ কুমার পাণ্ডে

ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখে খেলা ডেভিস বলছেন, ‘আমাদের সব উজাড় করে দিতে হবে। আমরা তাদের বিপক্ষে গ্রুপ পর্বে খেলেছি, আমরা ভালো খেলেছিলাম। কিন্তু আমরা যে জয়টা চেয়েছিলাম, তা পাইনি। এই ম্যাচে আমরা জানি কী অপেক্ষা করছে। জিতলে আমরা এগিয়ে যাব, আর হারলে আমাদের বাড়ি যেতে হবে। আমরা আগের চেয়ে বেশি ক্ষুধার্ত এখন, আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী লড়াই আশা করছি।’

আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলবেন বলে জানিয়েছেন ডেভিস। তিনি বলেন, ‘আমাদের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। আমরা পিছিয়ে থেকে শুধু রক্ষণাত্মক ফুটবল খেলব না। আমরাও আক্রমণ করব। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আর্জেন্টিনাকে হারানোর চেষ্টা করব।’

আরও পড়ুনঃ   ট্রাক উল্টে নিহত ছয় জনের নওগাঁয় দাফন সম্পন্ন

এদিকে, কানাডা কোচ জেসি মার্শও মনে করেন, সেরাটা দিতে পারলে তারা ফাইনালের স্বপ্ন দেখতেই পারেন। তিনি বলেন, আমরা নিজেদের উন্নতি নিয়ে রোমাঞ্চিত এবং আরও একবার (আর্জেন্টিনাকে হারানোর) সুযোগ আদায় করে নিয়েছি। আমরা এটা সেভাবে দেখছি। আমরা ইতিবাচক থাকব। আমরা আক্রমণাত্মক হব। আমরা স্রেফ বসে থাকব না এবং ডিফেন্ড করার চেষ্টা করব না। আমরা যেভাবে খেলছি, সেভাবেই খেলার চেষ্টা করব এবং তারপর দেখব ধারাটা বজায় রাখা যায় কি না।’

টানা চার ম্যাচ জিতলেও কোপায় খুব একটা স্বস্তিতে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একটিও গোল করতে পারেননি মেসি। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে হারিয়েছে তারা। টাইব্রেকারে মেসি পেনাল্টি ফস্কেছেন। তাই কানাডার বিপক্ষে আর্জেন্টিনার লড়াই খুব একটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১০

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১১

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১২

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৩

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১৪

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১৫

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

২০

Design & Developed by: BD IT HOST