৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় ডোবার ডুবে ২ বোনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকার একটি ডোবা তাদের মরদেহ উদ্ধার করা হয়। মারা যাওয়া দুই বোন হিমা আকতার (৫) জান্নাতি (আড়াই)। তারা বারপুর উত্তরপাড়া গ্রামের অটোরিকশা চালক হাবিব ইসলামের মেয়ে। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
হাবিবের মা বিপা বেগম বলেন, ‘সকাল ১০টার দিকে দুই বোন খেলতে গিয়ে নিখোঁজ হয়। আমরা তাদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশের উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে খেলার সময় অসাবধানতাবশত তারা ডোবার পানিতে পড়ে মারা গেছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST