৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আজ শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকড’

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ২০১৮ সালের পরিপত্র বহালসহ চার দফা দাবিতে আজ দেশের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেলপথ অবরোধ করবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

শনিবার (০৬ জুলাই) শাহবাগে আন্দোলনের অন্যতম সংগঠক ও দলনিরপেক্ষ ছাত্রসংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তির মহাসচিব নাহিদ ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচি বাস্তবায়নে আজ (রোববার, ০৭ জুলাই) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীদের জড়ো হওয়ার কথা আছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাজধানীর শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, সাইন্সল্যাব মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করার পরিকল্পনা আছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেবেন।

আরও পড়ুনঃ   সাংবাদিকদের বিরুদ্ধে ১ জুলাই পরবর্তী হয়রানিমূলক মামলার তথ্য সংগ্রহ

এদিকে কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র-ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি, বাংলা, প্রাণিবিদ্যা, শান্তি ও সংঘর্ষ, রসায়ন, ইসলামিক স্টাডিজ এবং গণিত বিভাগের চলমান সব ব্যাচ ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন।

এছাড়া শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আরবি, দর্শন, অর্থনীতি, পালি, মুদ্রণ ও প্রকাশনা, রসায়ন, পরিসংখ্যান, লোকপ্রশাসন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ম্যানেজমেন্ট, দর্শন, আরবি, সংস্কৃত, অপরাধবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বধর্ম ও সংস্কৃতি, সংগীত, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, চীনা ভাষা ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, উদ্ভিদবিজ্ঞান, ইতিহাস, লেদার ইনস্টিটিউটসহ একাধিক বিভাগ ও ইনস্টিটিউটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের তথ্য মিলেছে।

আরও পড়ুনঃ   Europe’s Central Bank Speeding Up End to Economic Stimulus

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে একাধিক শ্রেণি প্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষকদের চলমান সর্বাত্মক কর্মবিরতি শেষ করে ক্লাসে ফিরলেও তারা ক্লাসে ফিরবেন না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST