৭ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেম-বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চাই না : কুসুম শিকদার

অনলাইন ডেস্ক : দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয় ছাড়াও তার পরিচিতি রয়েছে মডেল, গায়িকা এমনকি লেখক হিসেবেও। তার জীবনে দীর্ঘ সময়ের ক্যারিয়ারে তার ব্যক্তিগত প্রসঙ্গ কখনোই প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী। শোবিজ অঙ্গনে পা রাখার পর নিজের প্রেম, বিয়ে নিয়ে কোনো গুজব সৃষ্টি হতে দেননি। বরং, সর্বদা নিজের ক্যারিয়ারের ওপরেই মনোযোগ দিয়েছেন তিনি।

দর্শকদের কাছে সবসময় নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে গেছেন কুসুম শিকদার। নিজের দামটা ধরে রাখার জন্য করেছেন সর্বোচ্চ চেষ্টা। সে জন্য নিজের কাজকে দীর্ঘদিন ধরে গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কুসুম বলেছেন, দর্শকদের মনে জায়গা তৈরি করতে কাজ দেখানোই প্রয়োজন। এর বাইরে অন্যকিছু আলোচনায় আসলে তখন মূল কাজেই লক্ষস্থির করা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন অভিনেত্রী। তার কথায়, ‘আমি চাইনি ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত জীবনকে এক করতে। কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয় আলোচনায় চলে আসলে তখন ক্যারিয়ারের ওপর লক্ষ্য রাখাই কঠিন হয়ে যায়। আর এ কারণেই এ বিষয়ে সচেতন ছিলাম। হয়তো এ জন্যেই অভিনয় বা গানের আলাদা একটা দর্শক তৈরি হয়েছে, এটাই পাওয়া।’

আরও পড়ুনঃ   নোরা ফাতেহির পুরোনো ছবি নিয়ে সমালোচনার ঝড়

প্রেম-বিয়েসহ নানা ব্যক্তিগত ঘটনা সামনে এনে ইদানীং অনেকেই সামাজিক মাধ্যমে প্রচার করে ভাইরাল হওয়ার ঘটনা ঘটছে। এ প্রসঙ্গকে নেতিবাচক হিসেবে তুলে ধরেন কুসুম। তিনি মনে করেন, ঘরের কথা বাইরে প্রকাশ করা ভালো কিছু নয়। তার কথায়, ‘এভাবে যারা ভাইরালের পথে হাঁটেন, তারা নিজেরাই নিজেদের ছোট করছেন।’

 

কুসুম শিকদার বলেন, ‘আমার বিয়ে, প্রেম, বন্ধুত্ব, পরিবার, এসব সামনে এনে আলোচনায় আসতে চাই না। এগুলোকে আমি লো প্রোফাইলে রেখেছি। শুধু একজন শিল্পী হিসেবে কাজের জন্য ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই।’

আরও পড়ুনঃ   কাজলের গুরুতর আহতের বিষয়ে যা জানা গেল

 

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রকাশিত হয় কুসুমের প্রথম একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’। ২০০০ সালে মিক্সড অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে ‘অদল বদল’-এ কণ্ঠ দেন তিনি।

এরপর ২০০২ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর একের পর এক নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করতে থাকেন কুসুম শিকদার। অভিনয় করেন তিনটি সিনেমায়ও—‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’।

শেষ সিনেমার জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। তবে অনেক দিন ধরেন মিডিয়া বাইরে ছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১০

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১২

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৩

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৪

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৫

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৬

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৭

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৮

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

১৯

হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’

২০

Design & Developed by: BD IT HOST