৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ব্রিটেনের সাধারণ নির্বাচনে কিয়ার স্টারমারের দল জয়ী

অনলাইন ডেস্ক : কিয়ার স্টারমার শুক্রবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। তার মধ্য-বাম বিরোধী লেবার পার্টি ১৪ বছরের ডানপন্থী রক্ষণশীল শাসনের অবসান ঘটিয়ে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
নিজের আসনে পুনঃনির্বাচিত হওয়ার পর বিষন্ন চেহারায় ঋষি সুনাক বলেছেন, ‘লেবার পার্টি এই সাধারণ নির্বাচনে জিতেছে এবং আমি স্যার কিয়ার স্টারমারকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছি।’
‘আজ, শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সব পক্ষের মঙ্গল কামনার্থে ক্ষমতা হস্তান্তর করবে’ উল্লেখ করে টরি নেতা বলেন, নির্বাচনের ফলাফল ‘সঠিক’ হয়েছে এবং তিনি পরাজয়ের দায় মেনে নিয়েছেন।
সেন্ট্রাল লন্ডনে বিজয়ী পার্টির এক সমাবেশে স্টারমার (৬১) উল্লাসরত কর্মীদের বলেছেন, ‘এখানে পরিবর্তন শুরু হয়েছে এবং ‘দেশকে প্রথম, পার্টিকে দ্বিতীয়’ রেখে ‘জাতীয় পুনর্নবীকরণের দশক’ হিসেবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি সতর্ক করে বলেছেন, পরিবর্তন রাতারাতি আসবে না, যদিও লেবার অন্তত আটজন মন্ত্রিপরিষদের সদস্যসহ সারা দেশে টোরি আসন ছিনিয়ে নিয়েছে।
প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস, সিনিয়র মন্ত্রী পেনি মর্ডান্ট এবং নেতৃস্থানীয় ব্রেক্সিটার জ্যাকব রিস-মগসহ অন্যান্য বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি পরাজিত হয়েছেন।
গ্রীনিচ মান সময় ০৪০০ টায়- ৬৫০ আসনের সংসদে সামগ্রিক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৩২৬টি আসন অতিক্রম করেছে লেবার। শুক্রবার সকালে চূড়ান্ত ফলাফল আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার গ্রীনিচ মান সময় ২১০০টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরে প্রকাশিত ইউকে সম্প্রচারকারীদের জন্য একটি বুথ ফেরত জরিপে বলা হয়, ৪১০ আসন এবং ১৭০-আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবারকে ২০১০ সালের পর প্রমবারের মতো ক্ষমতায় ফিরে আসার পথে।
টোরিরা হাউস অফ কমন্সে মাত্র ১৩১টি আসন পাবে যা রেকর্ড কম। ডানপন্থী ভোট দৃশ্যত নাইজেল ফারাজের অভিবাসন বিরোধী রিফর্ম ইউকে পার্টি দ্বারা বিভক্ত করা হয়েছে, যারা ১৩টি আসন পেতে পারে।
প্রত্যাশিত সামগ্রিক ফলাফল ব্রিটেনের নিকটতম পশ্চিমা মিত্রদের মধ্যে একটি ডানদিকের প্রবণতাকে সমর্থন করে। ফ্রান্সে অতি ডানপন্থীরা ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে ফিরে আসার জন্য প্রস্তুত।
২০১০ সালে ডেভিড ক্যামেরন গর্ডন ব্রাউনকে ক্ষমতাচ্যুত করার পর ব্রিটিশ সংবাদপত্রগুলো প্রথমবারের মতো লেবারদের আসন্ন ক্ষমতায় ফিরে আসার দিকে মনোনিবেশ করেছিল।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST