৩ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বাগমারায় শ্রেণীকক্ষে মিললো বিশালাকার পাইথন সাপ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে দেখা মিলেছে সাপ (ইন্ডিয়ান পাইথন)। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন টানা ২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ের খোলার প্রথম দিনে এ সাপটি দেখতে পান বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। বুধবার সকালে বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে। তবে বিশাল আকৃতির এই সাপের দেখা মেলায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বারনই নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। নদীর পানিতে সাপটি ভেসে এসে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আশ্রয় নেয় বলে ধারণা করা হচ্ছে। সকালে শ্রেণিকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। তবে শ্রেণিকক্ষে সাপের দেখা মেলায় কোমলমতি শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকুজ্জামান মানিক বলেন, দীর্ঘ ছুটি শেষে বুধবার সারাদেশের ন্যায় রাজশাহীতেও প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। ফলে সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন রয়েল কারিগর শ্রেণিকক্ষগুলোর দরজা খুলে দেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে নিজ নিজ আসনে বসে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও তাদের আসনে বসার পর হঠাৎ কেউ একজন সাপ দেখতে পায়। এতে আতঙ্কে শিক্ষার্থীরা চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। এ সময় স্থানীয়রা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে।
এ বিষয়ে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে সাপ বিষয়ে সতর্ক থাকতে জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের বলা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ২০ দিন সব ধরনের ক্লাস বন্ধ থাকার পর বুধবার প্রাথমিক বিদ্যালয় খুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST