১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

আরএমপি’র সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করলেন আইজিপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে “বঙ্গবন্ধুর কর্নার” এর উদ্বোধন করা হয়েছে। ১ জুলাই (সোমবার) সন্ধ্যায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্র সন্নিবেশিত “বঙ্গবন্ধুর কর্নার” এর উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।
উদ্বোধনের সময় আইজিপি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্মিত “বঙ্গবন্ধুর কর্নার” এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন। বন্ধবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এ মহতী উদ্যোগের প্রশংসা ও সাধুবাদ জানান।
পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি সদর দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধু জীবন দর্শন সম্পর্কে জানতে পারবে ও আরও জানতে উদ্বুদ্ধ হবে।
উদ্বোধন শেষে আইজিপি আরএমপিসহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST