১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

অ্যান্ডারসনের বিদায়ী সিরিজের দলে ২ নতুন মুখ

অনলাইন ডেস্ক : সপ্তাহ খানেক পরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুটির জন্য গতকাল রোববার দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

১৪ সদস্যের এই দলে নতুন মুখ দুইজন। এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন ডিলন পেনিংটন ও জেমি স্মিথ। মূলত ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানোর পুরস্কার পেলেন তারা।

চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহ্যামশায়ারের হয়ে ২৩.০৩ গড়ে ২৯ উইকেট নিয়েছেন পেনিংটন। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ার বেশ উজ্জ্বল ডানহাতি এই পেসারের। ৫২ ম্যাচে ১৬৯ উইকেট নিয়েছেন তিনি ২৭.২৬ গড়ে। দুইবার পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেট, চারটি করে শিকার ধরেছেন ৯ বার।

আরও পড়ুনঃ   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সারের কিপার-ব্যাটসম্যান স্মিথও আছেন দারুণ ছন্দে। চলতি কাউন্টিতে ৫০৭ রান করেছেন তিনি ৫০.৭০ গড়ে। গত সেপ্টেম্বরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া আগ্রাসী ব্যাটসম্যানের প্রথম শ্রেণির ক্রিকেটে রান তিন হাজার ২৬৪, ব্যাটিং গড় ৪০.৮০। সেঞ্চুরি ৯টি, ফিফটি ১৩টি।

এদিকে দল থেকে বাদ পড়েছেন টম হার্টলি, অলি রবিনসন, জ্যাক লিচ ও মার্ক উড। জায়গা ধরে রেখেছেন তরুণ অফ স্পিনার শোয়েব বাশির। দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তিনি।

আরও পড়ুনঃ   অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লর্ডসে আগামী ১০ জুলাই শুরু প্রথম টেস্ট। এই ম্যাচটি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসন। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ১৮ জুলাই, নটিংহ্যামে। তৃতীয় ও শেষ টেস্টটি হবে বার্মিংহ্যামে, আগামী ২৬ জুলাই থেকে।

ইংল্যান্ড টেস্ট দল:

বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন (কেবল প্রথম টেস্ট), গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, জো রুট, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, অলি পোপ, ম্যাথু পটস, জেমি স্মিথ, ক্রিস ওকস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১০

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১১

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৩

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৪

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৫

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৭

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৮

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৯

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

২০

Design & Developed by: BD IT HOST