৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা রোববার সকাল ১০টা থেকে শুরু হয়। তবে কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবার এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তবে গত বছরের তুলনায় এ বছর ১ হাজার ৯৫৮ জন পরীক্ষার্থী কম। এর আগে ২০২৩ সালে রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৪০ হাজার ১১৫ জন। আর ২০২২ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন। রোববার (৩০ জুন) প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৭২ হাজার ২৪৬ জন ছাত্র ও ৬৫ হাজার ৯১১ জন ছাত্রী রয়েছেন। এ বছর শিক্ষাবোর্ডের অধীনে ৭৪১টি কলেজের শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া শিক্ষাবোর্ডে অন্তর্ভুক্ত আট জেলায় কেন্দ্র রয়েছে ২০৩টি।
রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহী শিক্ষাবোর্ডের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রুটিন অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।
এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রসমূহের চারপাশের ২০০ গজের মধ্যে সব প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার সকালে থেকেই পরীক্ষা কেন্দ্রসমূহে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ   দুর্ভোগ এড়াতে ৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১০

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১১

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১২

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৩

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১৫

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১৬

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৯

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST