২৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে ভারতের রানপাহাড়

অনলাইন ডেস্ক : বাইশগজে সুসময় কাটছে ভারতের। ইংল্যান্ডের বিপক্ষে ৬৮ রানের বড় জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে রোহিত শর্মারা। আগামীকাল (শনিবার) শিরোপার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এদিকে, ঘরের মাটিতে প্রোটিয়া মেয়েদের বিপক্ষেও দারুণ ছন্দে ভারত নারী ক্রিকেট দল।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করার পর এবার একমাত্র টেস্টেও দাপুটে শুরু পেয়েছে হারমানপ্রীত কৌররা। আজ (শুক্রবার) চেন্নাইয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরিতে এরই মধ্যে রানের পাহাড় গড়েছে ভারত।

আরও পড়ুনঃ   প্রতিবেশী সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়: জামায়াতের আমির

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে স্বাগতিক মেয়েদের সংগ্রহ ৩৩৪ রান। ২৭ চার ও এক ছক্কার মারে ১৬১ বলে ১৪৯ রান করে স্মৃতি মান্দানা সাজঘরে ফিরে গেলেও ১৭০ বলে ১৬৫ রানে অপরাজিত আছেন শেফালি ভার্মা।

টস জিতে ব্যাট করতে নেমেই ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার স্মৃতি-শেফালি। ভারতের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ২৯১ রানের মাথায়। ততক্ষণে দুই ওপেনারই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে ফেলেন।

আরও পড়ুনঃ   গরমে হাঁসফাঁস ঢাকা, তাপমাত্রা ছুঁয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে

অল্পের জন্য সেঞ্চুরির হ্যাটট্রিক হয়নি ভারতীয় ক্রিকেটের ‘কুইন’ খ্যাত স্মৃতি মান্ধানার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরির পর শেষ ম্যাচে ৯০-এর ঘরে আউট হয়েছিলেন। জার্সির রং বদলালেও স্মৃতির দাপট বজায়। চেন্নাইতে প্রথম ইনিংসেই সেঞ্চুরি তুলে নিলেন স্মৃতি মান্ধানা।

অন্যদিকে, ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন তরুণ ওপেনার শেফালি ভার্মা। ছুটছেন ডাবল সেঞ্চুরির দিকে। তার সঙ্গে ক্রিজে আছেন ১৫ বলে ৯ রান করা জেমিমা রদ্রিগেজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST