২৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ইউরেনিয়াম বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আন্তঃজেলা ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (২৫ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরীর গ্রান্ড রিভার ভিউ হোটেলের ভিতরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলো- রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার সাগরপাড়া এলাকার কেএম হাবিবুর রহমানের ছেলে কেএম রায়হানুল ফেরদৌস (৪৩), চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাধানগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাদিরুজ্জামান ওরফে মিরুজ্জামান (৪২), ঝাউবোনা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আব্দুস ছামাদ (৪০), দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পশ্চিম গৌড়ীপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে মোসলেম উদ্দিন (৬০), নবাবগঞ্জ উপজেলার মহাজের পুর বামুনগড় এলাকার মৃত সিয়াম উদ্দিনের ছেলে আয়েশ উদ্দিন (৬৭) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাতবাড়িয়া এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে রাজু মিয়া (৩৮)।
আজ বুধবার (২৬ জুন) দুপুরে র‍্যাব-৫ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ এর একটি দল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর গ্রান্ড রিভার ভিউ হোটেলে অভিযান চালায়। অভিযানে আসামি মোসলেমের পাঞ্জাবীর পকেট থেকে একটি স্বচ্ছপলিপ্যাকে রাখা একটি ভাজ করা সাদা টিস্যু পেপার, নগদ ১০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পরস্পর যোগসাজশে ইউরেনিয়াম দেওয়ার কথা বলে লোকজনের সাথে প্রতারণা করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST