২৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক : বাংলাদেশের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছেন সফররত দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাও।

মঙ্গলবার (২৫ জুন) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী তার সরকারের এ আগ্রহের কথা জানান।

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি বলেন, পদ্মা সেতু রেল লিঙ্ক, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব আগামীতে আরও জোরদার হবে।

আরও পড়ুনঃ   জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেলেন আশরাফুল

এসময় ব্রিকস-এর পার্টনার সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চান রাষ্ট্রপতি। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহু প্রাচীন। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার সফরের মাধ্যমে দু-দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এছাড়া বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে পিপল টু পিপল যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন রাষ্ট্রপতি। রোহিঙ্গা এখন বাংলাদেশের জন্য বড় সমস্যা উল্লেখ করে তিনি এ সমস্যা সমাধানে চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   আজীবনের জন্য আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

সাক্ষাৎকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে খুবই গুরুত্ব দেয় তার দেশ। অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, জ্বালানি ও পর্যটনসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, আগামীতে বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী তার সরকার।

সম্প্রতি আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের চীন সফরের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, রাজনৈতিক পর্যায়ে এ সফর চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধি এবং দু-দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST