১৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

মেসির ইংরেজি বলা নিয়ে মজার স্মৃতি জানালেন সতীর্থ

অনলাইন ডেস্ক : ক্লাব ফুটবলের জনপ্রিয়তার যুগে নির্দিষ্ট দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেন না তারকা ফুটবলাররা। তবে যে দেশের ক্লাবেই খেলুক না কেন, তাদের নিজস্ব ভাষায় কথা বললেও তাতে কোনো সমস্যা হয় না। আর্জেন্টাইন মহাতারকা লিওনল মেসিও রোজারিও থেকে বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামিতে লগ্নি করলেও, তার মুখের ভাষা ছিল একই ‘স্প্যানিশ’। তবে প্রয়োজনে টুকটাক ইংরেজি যে বলেননি তা–ও নয়, তেমনই একটি মজার ঘটনা জানালেন মেসির মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল।

বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে অধিনায়ক ইংরেজি পুরোপুরিই বোঝেন, যদিও ‘বিব্রতকর পরিস্থিতি’ এড়াতে ওই ভাষায় তাকে তেমন কথা বলতে দেখা যায় না। কারণ ফুটবলারদের জন্য প্রায় প্রতিটি ক্লাবই দোভাষী রাখে, ভিন্ন ভিন্ন ভাষার খেলোয়াড়রা ড্রেসিংরুম ভাগাভাগি করলেও তাই কোনো অসুবিধা হয় না। তাই বহুভাষীর ভূমিকা নিতে হয় না আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকেও।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ফরাসি জায়ান্ট পিএসজি দিয়ে ইউরোপীয় ক্লাব ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। বর্তমানে তিনি আমেরিকান সকার ফুটবলে (এমএলএস) খেলছেন মায়ামির হয়ে। ফ্লোরিডার ক্লাবটিতেও ৩৬ বছর বয়সী এই তারকা কথা বলেন মাতৃভাষা স্প্যানিশে। সেখানে আরও বেশ কয়েকজন তারকাও ওই ভাষাতেই কথা বলেন। তবে সম্প্রতি একটি প্রোমোশনাল ভিডিওতে অংশ নিয়ে ‘ব্যাড বয়েজ’ সিনেমায় করা হলিউড তারকা উইল স্মিথের সুরে ইংরেজিতে কথা বলেন আর্জেন্টাইন অধিনায়ক। মাঠেও নাকি তিনি ইংরেজিতে সতীর্থদের সঙ্গে মজা করেন।

আরও পড়ুনঃ   তানোরে গভীর নলকূপ অপারেটর নিয়োগ পেতে আবেদনকারীদের দৌড়ঝাপ

সেই সূত্র ধরেই ওঠে আসে মেসির ইংরেজিতে কথা বলার প্রসঙ্গ। মায়ামিতে তার সতীর্থ জুলিয়ান গ্রেসেল সেই রেশ ধরে জানিয়েছেন মজার অভিজ্ঞতা। আমেরিকান এই ফুটবল তারকা বলেন, ‘মেসি সাধারণত আমার সঙ্গে খুব বেশি কথা বলে না, টুকটাক বললেও সেটি থাকে স্প্যানিশে। আমি সেই ভাষা প্রায় পুরোপুরিই বুঝি। একবার সে আমার কাছে এসে ইংরেজিতে কথা বলা শুরু করল, যা ছিল ম্যাচ চলাকালে তার বলা প্রথম কোনো ইংরেজি বাক্য। সেটি ছিল খুবই মজার, কারণ এরপরই সে নিজ থেকে বলে ‘‘(আমার) ইংরেজি বেশ ভালো, তাই না?’’’

আরও পড়ুনঃ   রাজশাহীতে মহিলা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্যদিকে, আরেকটি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে মেসি জানিয়েছিলেন, ‘আমি (ইংরেজিতে) সবকিছু বুঝি, বলতে গেলে পুরো ইংরেজি ভাষা–ই। তবে বিব্রতকর অবস্থায় না পড়তে এ ভাষা তেমন বলা হয় না, তবে আমি মনে করি ভালোই পারি।’

এর আগে আরেক সাক্ষাৎকারে লাতিন আমেরিকান ফুটবলারদের ইংরেজি নিয়ে সংগ্রাম করার কথাও জানিয়েছিলেন এই আর্জেন্টাইন উইঙ্গার। ওই সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘‌আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর প্রথম দিনেই মনে হয়েছিল আমি কিছুই জানি না। কিন্তু ইংল্যান্ডে গেলে ইংরেজি ছাড়া সামনে আর কোনো বিকল্প নেই। ‘‌ইয়েস’, ‘‌নো’‌ দিয়েই কাজ সারতাম। আসল সত্যটা হলো– আমি ইংরেজি কিছুটা বুঝতে পারি, কিন্তু ভাল বলতে পারি না। ভাঙা ভাঙা বলতে পারি। সবমিলে লাতিন আমেরিকার ফুটবলারদের ইংরেজি নিয়ে লড়াই চালিয়ে যেতে হচ্ছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST