১৫ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যের দিদার রসুল বদলি আদেশ লঙ্ঘন, নেয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য অধিপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে আলোচিত-সমালোচিত হিসেবে যাদের নাম উঠে আসে তাদের মধ্যে দিদার রসুল হলেন অন্যতম। ২০২০ সালে স্বাস্থ্য অধিপ্তরের দুর্নীতিবাজ যেসব কর্মকর্তাদের নিয়ে দুদক অনুসন্ধানে নামে, তাঁদের মধ্যেও ছিলেন এই দিদার রসুল।

বর্তমানে তিনি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন একটি বদলি আদেশ অমান্য করে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তিনি। তবে গত ২৪ এপ্রিল তাকে সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিন দিনের মধ্যে যোগদানের জন্য স্বাস্থ্য অধিপ্তরের এক চিঠিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনা তিনি অমান্য করে এখনো সেখানে যোগদান করেননি।

এদিকে, অফিস আদেশ অমান্য করায় দিদার রসুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তার এমনকাণ্ডে স্বাস্থ্য অধিপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝেও দেখা দিয়েছে ক্ষোভ।

স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (প্রশাসন) হারুন অর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে স্বাস্থ্য অধিপ্তরের চারজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সচিবকে বদলি করা হয়। তাদের মধ্যে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা দিদার রসুলকে পাঁচ কর্মদিবসের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের সচিব হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়। তবে বদলি আদেশ পেয়ে দিদার রসুল রাজশাহী মেডিকেল কলেজে যোগদান করতে গেলে তাঁকে সেখানে যোগদান করতে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ   রাজশাহীকে কৃষিভিত্তিক ইন্ড্রাস্ট্রি গড়ে কর্মসংস্থানের নগরী বানাতে চাই : ডা. জাহাঙ্গীর

রাজশাহী মেডিকেল কলেজের একটি সূত্র জানায়, দিদার রসুলের নানা অনিয়মের বিষয়টি অবগত থাকায় কলেজ অধ্যক্ষ নওসাদ আলী তাকে সেখানে সচিব পদে যোগদান করতে বাধা দেন। বাধ্য হয়ে ফেরত চলে যান দিদার রসুল। এরপর গত ৪ এপ্রিল স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (প্রশাসন) হারুন অর রশীদ স্বাক্ষরিত আরেক চিঠিতে দিদার রসুলকে ক সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিন দিনের মধ্যে যোগদানের জন্য স্বাস্থ্য নির্দেশ দেওয়া হয়।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই বদলির আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় চতুর্থ দিনের দিন হতে সরাসরি অব্যাহতি পেয়েছেন পেলে গণ্য হবে। তবে দিদার রসুল ওই চিঠি পাওয়ার দেড় মাস অতিবাহিত হলেও এখনো সিরাজগঞ্জে যোগদান করতে যাননি।

আরও পড়ুনঃ   সৃজনশিখা’র পরিচ্ছন্নতা অভিযানে নুরুজ্জামান লিটনের অংশগ্রহণ

আরেকটি সূত্র জানায়, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরের আওতায় আগামী কয়েকদিনের মধ্যে বিভিন্ন পদে পদোন্নতি হবে। এ পদোন্নতিতে দিদার রসুলের নেতৃত্বে পদোন্নতি বাণিজ্যের একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়। এ নিয়ে রাজশাহী বিভাগীয় পরিচালকের দপ্তরের কয়েকজন কর্মকর্তার সঙ্গে দিদার রসুলের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর পরে তাকে বদলির জন্য বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে চিঠি দেওয়া হয় স্বাস্থ্য অধিপ্তরে।

বদলির বিষয়টি নিয়ে জানতে চাইলে দিদার রসুল বলেন, ‘আমি এখনো কোথাও যোগদান করেনি। বিভিন্ন কারণে আমি সেখানে যোগদান করিনি। তবে ঈদের কয়েকদিন পরে আমি সিরাজগঞ্জে যোগদান করবো।’ তবে পদোন্নতি বাণিজ্যের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন দিদার রসুল।

জানতে চাইলে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আনোয়ার কবীর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

তবে স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (প্রশাসন) হারুন অর রশিদ বলেন. ‘অফিস নির্দেশনা অমান্য করায় দিদার রসুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা করা হবে। আমরা এ নিয়ে তার বিরুদ্ধে পরবর্তি ব্যবস্থা নেব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST