৬ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে পাবিপ্রবি’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উদ্যাপন

পাবনা প্রতিনিধি : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করা হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস।
এ উপলক্ষ্যে বুধবার (৫ জুন) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দীন জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য দেন।
এসময় উপাচার্য বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় ১৬ বছর পূরণ করলো। আমরা সামনের এদিকে এগিয়ে যাচ্ছি। আগামীর বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্যে দক্ষ মানবসম্পদ গড়ে তুলছি।’ পরে রসায়ন বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন উপাচার্য।
অনুষ্ঠানে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, প্রক্টর ড. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট’সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালে পাবনা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে ৩০ একর জমির ওপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। ২০০৯ সালের ৫ জুন আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST