৩১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সংবাদ বিজ্ঞপ্তি : ৩১ মে বিশ্ব তামাক দিবস উদযাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন কর্তৃক বিভাগীয় কার্যালয়, রাজশাহী-এ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। ‘তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচকরা তামাক দ্রব্য নিয়ন্ত্রণের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন।
বিভাগীয় কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশের চারটা ভিত্তি হলো- স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি; কোনো স্মার্টের সাথেই কিন্তু ধূমপান জিনিসটি যায় না। প্রধানমন্ত্রী বলেছেন ২০৪০ সালের মধ্যেই আমরা ধূমপান থেকে মুক্তি পেতে চাই। মুক্তিলাভের জন্য আমাদের সমন্বিত পদক্ষেপে অগ্রসর হতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে পৃথিবীতে ১২৫ টি দেশে প্রায় ৪০ লক্ষ হেক্টর জমিতে তামাক চাষ হয়। বেশিরভাগ দরিদ্র দেশগুলোতেই এর চাষাবাদ হচ্ছে। তামাক পাতা শুকানোর জন্য বনভূমি উজাড় করে কাঠ সংগ্রহ করা হয়। তামাক চাষে বাংলাদেশ বিশে^র ২০৪টি দেশের মধ্যে ১৩তম উল্লেখ করে তিনি এই অবস্থার বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন। তামাক কোম্পানিগুলো বিজ্ঞাপন, চলচ্চিত্র ও অন্যান্য প্রচার মাধ্যমে তামাক সেবনকে তথাকথিত স্মার্টনেস হিসেবে দেখানোর যে বিপনন কৌশল অবলম্বন করছেন তা অবিলম্বে বন্ধ করার কথা বলেন।

আরও পড়ুনঃ   পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

তিনি বলেন, প্রশাসন এসব প্রতিরোধে বিদ্যমান ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’- এর আওতায় তামাক কোম্পানির অপতৎপরতা ও কূটকৌশল রোধে বিভিন্ন অভিযান ও কর্মতৎপরতা অব্যাহত রেখেছে। এ সময় উপস্থিত বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় করেন তারা কেন ও কীভাবে মাদক সেবনে জড়িয়ে পড়ছে সে বিষয়ে তাদের অভিমত নেন এবং এর থেকে পরিত্রাণের বিভিন্ন উপায় সম্পর্কে পরামর্শ দেন।

হুমায়ূন কবীর বলেন, জীবনে হতাশা ও চ্যালেঞ্জ থাকতেই পারে। তামাক সেবনকে হতাশা নিরাময়ের উপায় হিসেবে গ্রহণ করা যাবে না। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশে তোমরাই একসময় নেতৃত্ব দেবে। সরকারি চাকুরিতে প্রবেশকালে প্রত্যেক চাকুরিপ্রার্থীকে ডোপটেস্ট করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও চাকুরিরত কর্মচারীদের এসিআর প্রতিবেদনে ডোপটেস্ট করানোর বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও যেকোনো ধরণের তামাক ও তামাকজাত দ্রব্য সেবনে নিষেধাজ্ঞা রয়েছে তা উল্লেখ করে সবাইকে এ থেকে বিরত থাকার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।

আরও পড়ুনঃ   রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের উপ-কমিটি গঠন

আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহিনুল হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ পারভেজ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আনোয়ার হোসেন ও আবু সালেহ আশরাফুল আলম, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) বিভূতি ভূষন ব্যানার্জী।

মুক্ত আলোচনায় অংশ নেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও নফসের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST