২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।(২৬ সেপ্টেম্বর) শনিবার পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ   সংঘর্ষ এড়াতে পাশ কাটাতে গিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, আহত ১০

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ মোটরসাইকেল নিয়ে হিলির দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরের হিলি থেকে পাবনাগামী সৌমিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন আকাশ। দুর্ঘটনায় মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত আকাশকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   যশোর বোর্ডের জুনিয়র বৃত্তিতে ১০ জেলায় অংশ নিচ্ছে ৩৯ হাজার ৬০ পরীক্ষার্থী

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনতা ও পুলিশ ধাওয়া করলে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যায়। পরে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার

১

বাগমারায় দেশীয় তৈরী চোলাই মদ ও গাঁজাসহ গ্রেফতার ১

২

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

৩

নদীর অধিকার ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় সমন্বিত নদী ব্যবস্থাপনার দাবি

৪

জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান

৫

শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডা. আব্দুল বারী

৬

যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

৭

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জন শোকজ

৮

সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ডোমারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

৯

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ

১০

পাঁচবিবিতে শশা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

১১

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১২

নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান

১৩

ফেনীতে সাধারণ মানুষের মাঝে জামায়াতে যোগদানের আহ্বান

১৪

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের

১৫

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১৭

গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা রাষ্ট্রকে সঠিক দিশা দেখায় : বিভাগীয় কমিশনার

১৮

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৯

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

২০

Design & Developed by: BD IT HOST