২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা.ইকরামুল বারী টিপু।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে চলতি মৌসুমে উপজেলায় ৩৫ টাকা কেজি দরে ৯২৯ মেট্রিক টন ধান এবং ৪৯ কেজি দরে ১১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা খাদ্য বিভাগ।

শনিবার সকাল ১১টায় মান্দা উপজেলার প্রসাদপুর খাদ্য গুদাম (এলএসডি)তে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোছাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন, নওগাঁ-৪ (মান্দা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা.ইকরামুল বারী টিপু।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ সাবরিন মোস্তারী, প্রসাদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজ বেগম, নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক, ফরহাদ হোসেন চকদার, যুব দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯২৯ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১৩ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ ইং তারিখ পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

সরকারি এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের সরকারি খাদ্যশস্যের মজুত সমৃদ্ধ করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

১

তানোরে আ.লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২

রাসিক সচিবের ব্যক্তিগত সহকারীর পিতার জানাযা নামাজ অনুষ্ঠিত

৩

নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৪

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিকল্প অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী

৫

আহত বিজিবি সদস্যদের দেখতে বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

৬

প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ : ভূমিমন্ত্রী মিনু

৭

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

৯

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

১০

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

১১

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

১২

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

১৪

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১৬

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

১৭

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১৮

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১৯

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST