২৮ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী। ছবি-আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা ও কর্ণহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক সোয়া ১০টার দিকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় অভিযান করে একই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. জিয়ারুল ইসলাম (২৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

অপরদিকে, কর্ণহার থানা পুলিশ গত ২৭ নভেম্বর রাত আনুমানিক পৌনে ৯টার দিকে বেজুড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে মো. গাজলুর রহমান (৪৪) এবং মৃত সাইফুদ্দিনের ছেলে মো. আজিজুল ওরফে আইদুল (৫৪)-কে গ্রেপ্তার করে। এসময় গাজলুরের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ গ্রাম ও আইদুলের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি গাজলুরের বিরুদ্ধে কর্ণহার থানায় ২টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এছাড়াও আইদুলের বিরুদ্ধে কর্ণহার থানায় ১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং রাজশাহী মহানগরী পুলিশ আইনে ১টি মামলা রয়েছে।

আরও পড়ুনঃ   সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১

রাজশাহীতে আজহারীর মাহফিলে আসা ৬৫ নারী পকেটমার আটক

২

আফগানিস্তানের বাল্খ প্রদেশে নারীদের নাম লেখা ও উচ্চারণে নিষেধাজ্ঞা

৩

হুথিদের ছোড়া ক্রুজ মিসাইল প্রতিহত করল সৌদি

৪

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বস্তুনিষ্ঠ আর্থিক প্রতিবেদন তৈরিতে হিসাব পেশাজীবীদের অযাচিত চাপ প্রতিরোধের আহ্বান রাষ্ট্রপতির

৬

শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

৮

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

৯

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

১০

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

১১

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

১২

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

১৩

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

১৪

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৫

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১৬

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৭

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১৮

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১৯

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

২০

Design & Developed by: BD IT HOST