২৭ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগর ভবনের প্রশাসকের দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে নগর ভবনের প্রশাসকের দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী মহানগরীতে সোলার বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের নিজস্ব ভবনগুলো সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ের পাশাপাশি ব্যক্তিপর্যায়েও সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে নগরবাসীকে সম্পৃক্ত করতে হবে। এ ব্যবস্থার উপকারিতা ও সম্ভাবনা সম্পর্কে নাগরিকদের অবহিত করে তাঁদের উদ্বুদ্ধ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুতের ওপর প্রচলিত উৎসের নির্ভরতা কমাতে এ উদ্যোগে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুনঃ   সাঁথিয়ায় শহীদ হওয়ার ১৪০ দিন পর মরদেহ উত্তোলন

মতবিনিময় সভায় নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিউর রহমান, নেসকোর প্রধান প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী ও মোঃ ইয়াসির আরাফাত, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দিন আরজু, সহকারী প্রকৌশলী সফিকুল হাসান ও সহকারী প্রকৌশলী জেসমিন সুলতানা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১০

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১১

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১২

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৩

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৪

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৬

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৭

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

১৮

বাঘায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৯

নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST