২৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

মোহা. আসলাম আলী, বাঘা : অক্টোবর মাসের সার্বিক কর্মমূল্যায়নে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্প্রতি রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জেলার সকল থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। কর্মদক্ষতা ও সাফল্যের বিচারে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

থানা সূত্রে জানা গেছে, বাঘা থানায় যোগদানের পর থেকেই ওসি সেরাজুল হক এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী জোরদার অভিযান পরিচালনা করে আসছেন। তাঁর নেতৃত্বে নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। এছাড়া সাধারণ মানুষের জন্য থানায় সেবার মান বৃদ্ধি ও দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করায় তিনি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় সেরাজুল হক বলেন, “এই অর্জন আমার একার নয়, বাঘা থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার ফসল। জেলা পুলিশ সুপার স্যারের সঠিক দিকনির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। আগামীতেও বাঘা উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের এই অভিযান ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ   জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

এদিকে, ওসি মো. সেরাজুল হক জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় বাঘা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার পুলিশ সুপার মো: মামুন অর রশিদ মহোদয় সম্মাননা তুলে দেন। এসময় জেলার ঊর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী টুকু

১

ইরফান-সাদিয়ার ‘বিবাহ বিভ্রাট’ দেখে যা বলছে দর্শক

২

সৌদির বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

৩

ইসরায়েলের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন হামাস প্রধানের ছেলে

৪

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

৫

নগরীতে মাদক সেবনের অপরাধে ১ ব্যক্তির দণ্ড

৬

রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

৭

নারী নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৮

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

৯

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১০

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

১১

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

১২

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৪

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

১৫

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

১৬

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

১৭

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৯

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST